চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার দুর্নীতি মামলা এখন প্রায় শেষ পর্যায়ে

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৭:২১ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলা এখন প্রায় শেষ পর্যায়ে আছে জানিয়ে মামলা পরিচালনায় সময়ক্ষেপণ না করার অনুরোধ জানিয়েছেন দুদকের আইনজীবীরা।

মামলার অগ্রগতি সর্ম্পকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজন বলেন, এখন আমরা মামলাটি শেষ করার পর্যায়ে আছি।

তিনি আরো বলেন, আইনের যে নিয়ম আছে সে নিয়ম মেনে আসামীপক্ষের আইনজীবীরা জেরা করেন না। ওনারা জেরা করেন রাজনেতিক উদ্দেশ্যে এবং আমরা বার বার বলছি দুর্নীতি দমন কমিশনের এ মামলাটি কোন রাজনৈতিক উদ্দেশ্য সৃষ্টি হয় নাই।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আইনজীবী মোশাররফ বলেন, উনি প্রধানমন্ত্রী থাকাকালে সেসময় ব্যক্তিগতভাবে ট্রাষ্ট করতে পারেন কিনা, আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে দেশবাসির কাছে আমাদের প্রশ্ন।

তবে খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যেহেতু এ মামলাটি একটি ব্যক্তিগত ট্রাষ্ট এখানে ৫/২ ধারার কোন প্রয়োজন নাই। মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। বাদি নিজেই স্বীকার করেছে এখানে কোনো আত্মসাৎয়ের ঘটনা ঘটে নাই এবং রাষ্ট্রের কোনো অর্থ খরচ হয় নাই।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি মোট ছয়জন আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চার।  দু’ মামলার প্রথম সাক্ষীকে আংশিক জেরা শেষে আদালত ৩ আগষ্ট নতুন তারিখ দিয়েছেন। জামিনে থাকা মামলার প্রধান আসামী খালেদা জিয়াসহ অন্যরা সেসময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। গত ১৮ জুন শুরু হয়েছিলো আসামিপক্ষের জেরা।

Reneta

মামলা দু’টির শুনানির জন্য নির্ধারিত ৬৯ কার্যদিবসের মধ্যে ৫৮ কার্যদিবসই অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া। হাজির হয়েছেন মোট ১১ দিন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রমে অংশ নিতে ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়া আসেন সকাল ১০টার কিছু পরে। সাড়ে ১০টার দিকে আদালতে প্রবেশের পর শুরু হয় বিচারিক কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াদুর্নীতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT