চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার জামিন শুনানিতে দুইপক্ষে ৬০ আইনজীবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
আদালত
A A
খালেদা জিয়া-মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির আদালতে দুইপক্ষে ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী থাকার অনুমতি পেয়েছেন।

বৃহস্পতিবার এই জামিন শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির আদালতে সকাল ৯টায় কেবলমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ও সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়।

তবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব আদালতে আইনজীবী প্রবেশের বিষয়টি নিয়ে কথা তোলেন।

এই আইনজীবী আদালতকে বলেন, ‘আমাদের আইনজীবীদের ঢুকতে দেয়া হচ্ছে না। শত শত আইনজীবী আমাদের বাইরে। ওদিকে রাষ্ট্র পক্ষে ডিএজি, এএজিরা এখানে এসে বসে আছেন।’

তখন প্রধান বিচারপতি বলেন; ‘আপনার জুনিয়ররা তো থাকতে পারবে। আর আজ এই মামলার শুনানিতে কেবলমাত্র মামলা সংশ্লিষ্টরাই আদালতে থাকবে।’

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই মামলার শুনানিতে একটা নির্দিষ্ট সংখ্যক আইনজীবীকে আদালতে থাকার অনুমতি দেয়া হোক।’

Reneta

সেই সময় খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেন; ‘আমারা এতে রাজি আছি। এরপর প্রধান বিচারপতি বলেন, আচ্ছা এই মামলার শুনানিতে তাহলে ৩০ জন করে একেক পক্ষের আইনজীবী থাকবে।’

জামিন শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুরো সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই কোর্টের প্রতিটি প্রবেশপথ ও আদালত চত্বরের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের দেখা গেছে।

এছাড়াও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এবং বার ভবন থেকে মূল কোর্ট ভবনের গ্যাংওয়েতে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। এর বাইরে আদালত অঙ্গনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাড়তি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকাল আটটার পর থেকেই আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে আইনজীবী, বিচারপ্রার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের পরিচয়পত্র দেখে আদালত চত্বরে প্রবেশ করানো হচ্ছে।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার এই জামিন শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে ২১০ মিনিটের ‘নজিরবিহীন’ হট্টগোল হয়। সেদিন একপর্যায়ে এজলাস ছেড়ে চলে যান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ।

আদালত কক্ষের ওই হট্টগোলের প্রেক্ষাপটে প্রধান বিচারপতির আদালত কক্ষে ৮টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। এর বাইরে প্রায় সাড়ে তিনশো সিসি ক্যামেরায় পুরো সুপ্রিম কোর্ট মনিটরিং এর আওতায় রয়েছে।

খালেদা জিয়ার আজকের জামিন শুনানিকে কেন্দ্র করে মৎস্য ভবন ও শিক্ষা ভবনের মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজামিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনছে বাংলালিংক

এপ্রিল ২২, ২০২৬

নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে এসএসসি পরীক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

এপ্রিল ২২, ২০২৬

এমপিদের জন্য শুল্কমুক্ত নয়, ডিসি–ইউএনওদের মতো গাড়ি চান হাসনাত

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT