চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদাকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:১২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

দুর্নীতি দায়ে সাজা পাওয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদিদের মতো একটি নির্জন, পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার সন্ধ্যায় কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করে এমন অভিযোগ করেন তিনি।

মওদুদ বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার যে ডিভিশন পাওয়ার কথা ছিল তা তাকে দেয়া হয়নি। ফাতেমা নামের একজন সেবিকা ১৫/২০ বছর ধরে তার সেবা করে। তাকেও ম্যাডামের সেবা করতে দেয়া হচ্ছে না।

খালেদা জিয়ার আইনজীবী হিসেবে তার সঙ্গে সোয়া ঘণ্টা কথা বলেন মওদুদ আহমদ।

তিনি জানান, রায়ের কপি হাতে পেলে সোমবার বা মঙ্গলবার আপিল করা হবে। এসময় ডিভিশনের বিষয়টি নিয়ে উচ্চ আদালত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথাও বলেন।

খালেদা জিয়াকে জনগণ থেকে দূরে নির্জন কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, তাকে অনেকটা অখাদ্য খাবার দেয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একটি দলের প্রধান হিসেবে তার ডিভিশন পাওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।

Reneta

তিনি বলেন, বেগম জিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মনোবল ঠিক আছে।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দুপুর ৩ দিকে কারাগারে আসেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াব্যারিস্টার মওদুদ আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT