দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের কয়েকজন সদস্যা।
বুধবার বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তারা নাজিমমুদ্দিন রোডের পুরান কারাগারে খালেদার সঙ্গে সময় কাটান।
তাদের মধ্যে ছিলেন; খালেদা জিয়ার ভাই শামিম ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, শামিম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমা, ভাগিনা মোহাম্মদ মামুম ও মাসুদ।







