দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি।
সোমবার সকাল সোয়া ৯ টায় থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে জড়ো থাকেন। অনশনে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।







