চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার পক্ষে যা বললেন রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাবন্দি বিএনপি চেয়ারপার্সরন খালেদা জিয়ার ‍পক্ষ থেকে উদ্বৃতি দিয়ে বলেছেন: আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকের হাত থেকে মুক্তিলাভের। দেশকে মুক্ত করার। সকল হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন।  আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।

শনিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী দুঃশাসন বিরোধী বার্তা দিয়েছেন। ফলাফল না নিয়ে আপনারা ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। আপনারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। আজ বিকেল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দিবেন।

রিজভী আরো বলেন: ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না।

বিএনপির এই নেতা বলেন: কোন অবস্থাতেই প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

রিজভী কবিতার সুরে বলেন: সর্বত্রই ধানের শীষের জোয়ার উঠেছে, প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। ধানের শীষের প্রতীক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতীক, আবেগ ও প্রত্যাশার প্রতীক, শান্তি-উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক।

নির্বাচনে ভোট ছিনিয়ে নেওয়ার জন্য সরকার নানা কায়দা কানুন ও পরিকল্পনা করছে দাবি করে রিজভী বলেন: তারা ময়ুরের সিংহাসন থেকে ছিটকে পড়ার ভয়ে এই কয়েকদিন রক্তাক্ত হামলায় সারাদেশকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। বিএনপি’র মিছিল ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর চালানোসহ সহিংস আক্রমণে তাদের রক্ত ঝরাচ্ছে। শারীরিকভাবে ধানের শীষের প্রার্থীদের আক্রমণ করাসহ হাজার হাজার নেতাকর্মীকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। আগের রাতে ব্যালটে নৌকা মার্কায় সীল মেরে রাখার পরিকল্পনাসহ নানামুখী নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। গতকাল থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও আওয়ামী ক্যাডাররা বিভিন্ন নির্বাচনী আসনে মোটরসাইকেল মহড়া দিচ্ছে। আর চলছে বিরামহীন পুলিশী হয়রানী, মামলা দায়ের ও গ্রেপ্তার। তবুও ভোটার, ধানের শীষের সমর্থকদের দলের পক্ষ থেকে আহবান জানাবো-আগামীকাল আলো আসবেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT