চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক বছরের মধ্যে দেশ প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে: অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
১০:২৯ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৭
অর্থনীতি
A A

আর ৭ থেকে ৮ বছরের মধ্যে বাংলাদেশ সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আসন্ন বাজেট নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী অর্থমন্ত্রী জানিয়েছেন, স্বপ্ন পূরণের পথেই হাঁটছে বাংলাদেশ। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা এবং উপকারভোগীর সংখ্যা বাড়ছে বলেও মত দিয়েছেন তিনি।

নতুন উদ্যোগ হিসেবে বাজেটে পিছিয়ে পড়া এলাকার জন্য বিশেষ বরাদ্দ, প্রতিবন্ধিদের প্রতি বাড়তি মনোযোগ এবং সংখ্যালঘুদের জন্য বরাদ্দ বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কল্যাণ রাষ্ট্রের ধারণা দেযা আছে। সেখানে ঘোষণা আছে নাগরিকের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করবে রাষ্ট্র।

এমনকি সামাজিক নিরাপত্তা অধিকারের কথা বলতে গিয়ে বেকার ভাতার কথাও বলা আছে সংবিধানে। এর আলোকে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলকভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু করেন। সেই থেকে সব সরকারই এটার কলেবর বাড়িয়েছে। কিন্তু সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্র কি হয়েছে বাংলাদেশ?

তবে ধীরে হলেও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মনোযোগে এসেছে নীতি নির্ধারকদের। সেজন্যই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে এলাকাভিত্তিক বরাদ্দের দিকে যাচ্ছে সরকার।

এই মেয়াদে ক্ষমতার শেষ বছর ২০১৮ সালের বাজেটে সবার জন্য সার্বজনীন পেনশন স্কিম চালুর রূপরেখাও দিয়ে যাবেন অর্থমন্ত্রী। যদিও চলতি অর্থবছরের বাজেটে এটা চালুর কথা বলেছিলেন তিনি।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT