চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদে শাওনের বড় সাফল্য

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৯:০৫ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
সোলার সিস্টেম গাড়ি

এর আগে সী প্লেন তৈরি করে সাড়া ফেলে দেওয়া মাহবুবুর রহমান শাওন এবার চালকবিহীন ও জ্বালানী সাশ্রয়ী পরিবেশবান্ধব সোলার সিস্টেমের গাড়ি উদ্ভাবন করেছেন।

শাওনের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে। বাংলাদেশ প্লানেটর কলেজের রোবোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক মাস ধরে কঠোর পরিশ্রম করে জ্বালানী সাশ্রয়ী সোলার সিস্টেম চালকবিহীন গাড়ি তৈরি করেন।

গাড়িটি পরীক্ষামূলকভাবে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে চালিয়ে সফল হয়েছেন শাওন। এর আগেও শাওন তৈরি করেছেন ড্রোন, সিকিউরিটি এ্যালার্ম, মোবাইল ফোনের ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, সেন্সর লাইট, স্মার্ট সুইস, মোবাইলের ফোনের মাধ্যমে সুইস অন-অফ সিস্টেম।

গত বছর সী-প্লেন তৈরি করে বাড়ির পাশে নদীতে পরীক্ষামূলক চালিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সে।

মাহবুবুর রহমান শাওন চ্যানেল আই অনলাইনকে জানান, ছোট বেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার আগ্রহ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সামগ্রী হিসেবে সে বেছে নেয় বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। সেই খেলাধুলা থেকেই দক্ষতা ও আগ্রহ বাড়ে। স্বপ্ন দেখে নতুন প্রযুক্তি উদ্ভাবনের। এসব কাজে তার বাবা-মা সবসময় তাকে নানাভাবে সহযোগিতা এবং উৎসাহ যোগায়।

শাওন মনে করেন সরকারের সহযোগিতা পেলে তার এসব প্রযুক্তির আধুনিকায়ন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন। এসব সাশ্রয়ী প্রযুক্তি বাজারজাত করা গেলে দেশও লাভবান হবে।

Reneta

শাওনের বাবা শিক্ষক নাসির উদ্দিন বলেন, শাওন ছোট থেকেই লেখাপড়ার চেয়ে নানা যন্ত্রপাতি নিয়ে খেলাধূলায় ব্যস্ত থাকতে পছন্দ করতো। প্রচেষ্টা ছিল নতুন কিছু উদ্ভাবন করার। ছেলের এমন আগ্রহ দেখে তাকে বাঁধা না দিয়ে যখন যা চেয়েছে কিনে দিয়েছি।

রোববার সকালে মহিপুর থানা সদরে মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিজের উদ্ভাবিত নতুন প্রযুক্তির আনুষ্ঠানিক প্রদর্শনী করেন শাওন।

সেখানে ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ ছত্তার ফরাজী, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

তারা শাওনকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বে বাংলাদেশের প্রতিভার সুখ্যাতি আছে। প্রতিভার বিকাশে উদ্ভাবকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রযুক্তি কাজে লাগাতে প্রয়োজনীয় পরীক্ষা ও আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করে সহায়তায় সরকারকেই এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহবুবুর রহমান শাওন
শেয়ারTweetPin2

সর্বশেষ

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT