চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা খর্ব হচ্ছে কোহলির, কুম্বলে দ্বন্দ্বে নতুন ‘বোমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A

গুঞ্জন, আলোচনা এখন প্রকাশ্য চর্চায় রূপান্তরিত হয়েছে। তাতে শেষ পর্যন্ত খলনায়ক বিরাট কোহলি। তার কারণে অনিল কুম্বলেকে যেভাবে সাবেক কোচ হয়ে যেতে হল সেটি তীব্র সমালোচনার মুখে ঠেলে দিয়েছে ভারত অধিনায়ককে। যার প্রভাব পড়তে যাচ্ছে নতুন কোচ নির্বাচনেও। এবার কোচ নির্বাচনের সময় কোহলির থেকে কোন মতামত চাইবে না অনুসন্ধান কমিটি। ফাইনালে টস-বোলিং নিয়ে ফেটেছে নতুন ‘বোমা’!

কোহলির সঙ্গে দ্বন্দ্বে কুম্বলের সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে উঠেপড়ে নেমেছেন টেন্ডুলকার-লক্ষ্মণ-গাঙ্গুলির সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটি। এই তিন কিংবদন্তিই স্পষ্ট করলেন কোচ নির্বাচনের সময় কোহলির মতের প্রয়োজন মনে করবেন না তারা।

বিসিসিআইয়ের এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, কোহলি কাণ্ডে প্রচণ্ড বিরক্ত টেন্ডুলকার-লক্ষ্মণ-গাঙ্গুলি ত্রয়ী। নতুন কোচের জন্য বীরেন্দ্রর শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিদের নাম শোনা যাচ্ছে। তবে যিনিই এই উত্তপ্ত পদে বসার সুযোগ পান না কেন, কোহলির মতামত সেটিকে কোনভাবে প্রভাবিত করার সুযোগ পাচ্ছে না।

Banglabid

‘তারা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে, নতুন কোচ যিনিই হোন না কেন, দল বা অধিনায়কের কোন বক্তব্যই তারা শুনতে রাজি নন। তারা তাদের মতামত স্পষ্ট করে দিয়েছেন। দেখা যাক কী হয়?’ বিসিসিআইয়ের সেই সূত্র থেকে এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে কোহলি-কুম্বলে দ্বন্দ্বের সব চটকদার গল্প। শেষ ছয় মাস ধরে নাকি দুজনের মধ্যে কোন কথাই হত না। এমনটাই জানাচ্ছে এনডিটিভি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর থাকার সময় থেকেই নাকি কোহলিকে খুব একটা পছন্দ করতেন না কুম্বলে। ভারতীয় অধিনায়কের উদ্দাম জীবনযাপন খুব একটা সুনজরে দেখতেন না এই কিংবদন্তি লেগস্পিনার।

এনডিটিভি বোমা ফাটিয়েছে আরো একটি জায়গায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতলে নাকি ব্যাটিং করার পক্ষে ছিলেন কুম্বলে। কিন্তু কোচের কথাকে গুরুত্ব না দিয়ে টস জিতে ফিল্ডিং নেন কোহলি। পরে পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রানে হেরে শিরোপা খুইয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এই লজ্জাকর হারের পেছনে এখন কোহলিকেই প্রধান কালপ্রিট মনে করছে ভারতীয় সমর্থকরা।

Reneta

চারিদিক থেকে ধেয়ে আসা এতসব বিতর্কের পর এখনও নিশ্চুপ বিরাট কোহলি। যেকোন সময় ভারতীয় অধিনায়কও বোমা ফাটতে পারে বলে মনে করছে এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT