চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লান্তিকে জয় করার অতি মানবীয় শক্তির সম্ভাবনা দেখাচ্ছে ‘এক্সোস্কেলিটন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সারাদিন দাঁড়িয়ে কাজ করছেন কিংবা সারাদিন কেবল দৌড়াচ্ছেন কিন্তু একেবারেই ক্লান্ত হচ্ছেন না! পায়ে স্বাভাবিক মানুষের চেয়ে অপেক্ষাকৃত বেশি জোর পেয়ে যাচ্ছেন। ঠিক যেনো সিনেমায় দেখা অর্ধমানব-অর্ধরোবটের মতো ব্যাপার।

প্রযুক্তি বিপ্লবের এই সময়ে এখন এসবই বাস্তব হতে শুরু করেছে। মানুষের শরীরে অতি মানবীয় বা সুপারম্যানের মতো ক্ষমতা এনে দেয়ার মতো প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির বায়োমেকাট্রনিক্স ল্যাবের গবেষকরা।

আপাতত তারা এর নাম দিয়েছেন ‘এক্সোস্কেলিটন’। আসলে এক্সোস্কেলিটন মানব শরীরে বাড়তি শক্তি যোগান দিতে তৈরি একটি ফ্রেম। এটাকে মানুষের শরীরে লাগানো কৃত্রিম কঙ্কালও বলা যেতে পারে।

তবে আদৌ কৃত্রিমভাবে মানুষকে অতিমানব বানানোর প্রযুক্তি কতটা দরকার তা নিয়ে প্রশ্ন থাকছে। কিন্তু কোন ধংসাত্মক উদ্দেশ্যে ছাড়া দুর্ঘটনা বা অন্য কোনভাবে হাত-পা হারানো ব্যক্তিদের স্বাভাবিক কিংবা স্বাভাবিকের চেয়েও কিছু বেশি সক্ষমতা দেয়ার আশাতেই গবেষণা করছেন নিজে আথ্রাইটিসে আক্রান্ত টাইলার ক্লাইটস।  কয়েক বছর আগে তিনি এতে আক্রান্ত হন।

পিএচডি শিক্ষার্থী টাইলার নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রিয় পিয়ানোটি বাজাতে হিমশিম খাচ্ছিলেন। কিন্তু দমে না গিয়ে নিজের অক্ষমতাকে জয় করে আগের চেয়েও বেশি কিছু করে দেখাতে তিনি এবং তার টিম এক্সোস্কেলিটন প্রযুক্তিটি নিয়ে নিবিড়ভাবে কাজ শুরু করেন।

তারা এমন একটি কৃত্রিম ফ্রেম তৈরি করতে চাইছেন যা মানুষের শারীরিক কাঠামোকে অতিরিক্ত কর্মক্ষমতা দিবে। এই কাজে তাদের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক হিউ হের।

Reneta

অধ্যাপক হের নিজেকে ‘বায়োনিক ম্যান’ হিসেবেই পরিচয় দেন। কারণ কৈশোরে পর্বতারোহনে গিয়ে দুই পা হারিয়েছিলেন তিনি। নিজের গবেষক দলের কারণে এখন তিনি পেয়েছেন রোবোটিক পা।

তিনি নিজেই বলেন: আমি যখন আমার পা দু’টো নড়াতে চাই তখন কৃত্রিম ইলেক্ট্রোডসে আমার মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্নায়ুবাহিত বার্তা পৌঁছায় এবং আমাকে ইচ্ছানুযায়ী চলতে সহায়তা করে।

এই গবেষকদের আশা শুধু শারীরিক প্রতিবন্ধীরা ছাড়াও নার্স, ওয়েটারসহ যেসব পেশায় সারাদিন পায়ের ওপর বাড়তি চাপ পড়ে সেসব পেশায় বাড়তি কর্মক্ষমতা দিবে এক্সোস্কেলিটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবর্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT