চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লান্ত হয়ে ঘরে ফিরলে মা অস্থির হন ঘাম মুছে দেবার জন্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১২, মে ২০১৯
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আজ বিশ্ব মা দিবস। দিনটি উপলক্ষে চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল তার ফেসবুকে ‘মা’ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেটি তুলে ধরা হলো:

আজ টাইমলাইন জুড়ে শুধু মা আর মা। শ্রদ্ধা রইলো সব মায়েদের প্রতি। কিন্তু এই মাকে আমরা সবসময় সেই ভালোবাসা শ্রদ্ধা কি দিতে পারি? এমন অনেকে আছেন, যারা মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলেন, একটু ভুল হলেই ধমকের সুরে শুধরানোর চেষ্টা করেন। মা কিছু জানতে চাইলে, শিখতে চাইলে অস্থির হয়ে অসহ্য মুখ নিয়ে জানিয়ে দেন বিরক্তির কথা।

আপনি ক্লান্ত হয়ে ঘরে ফিরলে মা কিন্তু ঠিকই অস্থির হয়ে যান ঘাম মুছে দেবার জন্য; কিন্তু আপনি হয়তো মার সারাদিনের ক্লান্তি, বয়সের ছাপ, মানসিক অবস্থা কখনও খেয়ালই করেন না। অসুস্থ হলে নির্ঘুম ক্রন্দনরত রাত যেই মা কাটান, তার অসুস্থতায় হয়তো ভ্রুক্ষেপই করেন না। আবার অনেকে, “মা থাকলে একটা বাড়তি টেনশন” ভেবে, অথবা স্বামী/স্ত্রীর মন রক্ষার্থে, মাকে অন্য জায়গায় স্থানান্তর করতে পিছপা হন না।

কিন্তু মা কি করে জানেন? সারাদিন আপনার একটা কলের জন্য অপেক্ষা করে। ২৪ ঘণ্টাই সে বসে থাকে আপনার সঙ্গে একটু কথা বলতে, সারাদিনের বিভিন্ন বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে, বিভিন্ন পরামর্শ, সুখ-দুঃখ, সব আপনার সঙ্গে ভাগাভাগি করতে উদগ্রীব থাকেন মা। আসলে একটু সময় চায় আপনার মূল্যবান ২৪ ঘণ্টা থেকে। ঐটুকুই আমরা দেই না। হয়তো পারি না। কিন্তু একটা সময়, পৃথিবীর সমস্ত অজুহাতগুলো আনলেও মা কে আর ফিরে পাওয়া যায় না।

মায়ের সেই হাত, সেই চোখ, সেই ঠোঁট, সেই নরম শাড়ী, সেই চুমু, সেই আলিঙ্গন, সেই ঘ্রাণ, সেই হৃদয় নিংড়ানো আদর, কোটি টাকা দিলেও ফিরে পাওয়া যায় না। মা তো শুধু মা না। মা হলো সেই বান্ধব, যিনি আপনার সারা বিশ্ব সমান গোপন কথা লুকিয়ে রাখেন। যার চোখে সবচাইতে মহামূল্যবান ব্যাপার হলেন আপনি, আর শুধুই আপনি। যার কাছে সকল কিছুর বিনিময়েও হয় না আপনার তুলনা। তিনি মা।

মা কে, নিজের কাছে রেখে, তার যত্ন করা, তার দিকে তাকিয়ে থাকতে পারা, তাকে আদর করতে পারা, তাঁকে ভালোবাসতে পারা, তাঁর পায়ের কাছে ঘুমিয়ে থাকতে পারা, তাঁর হাত আপনার হাতে রাখতে পারা একটি ঈশ্বর প্রদত্ত উপহার। সবাই তা পায় না! আপনি পেয়ে থাকলে দয়া করে এই সুযোগের সদ্ব্যবহার করুন। পরে আপনার সমস্ত সম্পত্তি, সময়, শক্তি, বা ক্ষমতা দিয়েও মাকে যখন আর পাবেন না, তখন মনে হবে পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ কি?

Reneta

আমার সঙ্গে যুক্ত সকল বন্ধু বান্ধব, বড়-ছোট, ভক্ত, অনুগ্রাহী, সবার প্রতি অনুরোধ; মা কে সময় দিন। ২০০৯-এ যখন স্থায়ীভাবে দেশে থাকা শুরু করলাম, তখন থেকে একটি বিখ্যাত গানের কয়েকটি লাইন আমার মাথায় সারাক্ষণ ঘুরতো। সে লাইনগুলো দিয়েই শেষ করি, আপনার ভাবনা শুরু হোক। “তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি মায়ের মতো আপন কেহ নাই”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালমা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬

ফিফার নতুন গানে চমক দেখালেন নোরা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT