উড়ন্ত টটেনহ্যামকে যেন মাটিতে নামালেন লিভারপুল। হ্যাঁ দলের নতুন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ যেন জানান দিলেন তিনি স্থায়ী হতেই এসেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ম্যাচের শুরু থেকেই খানিকটা সাবধানী ছিলো লিভারপুল।
তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে তারা নিজেদের আক্রমণ ও টটেনহ্যামের রক্ষণে শানিয়েছে। টটেনহ্যাম ও কম যাননি। দ্বিতীয়ার্ধে তাদের বেশ কয়েকটি আক্রমণ নসাৎ করে দেয় লিভারপুল গোলরক্ষক মিগনলেট।
তবে কোচ ক্লপ প্রথম ম্যাচটা জয়োৎসব করতেই পারতেন যদি না ৭৬ মিনিটে সময়ে আলবার্তো মরিনোর শট গোল পোস্ট ছুঁয়ে বাইরে না যেতো।
ম্যাচের শেষ আক্রমণটাও কিন্তু ক্লপের শিষ্যদের। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।






