চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাব কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ের পর এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানালো।

বুধবার ৫ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব অফিসে নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বঙ্গবন্ধুর ছবি টানান।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল চ্যানেল আই অনলাইনকে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করি। তাই দলমত নির্বিশেষে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার কার্যক্রম শেষে অনুষ্ঠানিকভাবে ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়।

এর আগে ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এসময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলাম, সিনিয়র সদস্য শহীদুল ইসলামসহ ক্র্যাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Reneta

বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ তাদের বক্তব্যে ক্র্যাবের সকল কর্মকাণ্ডে নিজেদের সক্রিয় রাখাসহ যেকোন প্রয়োজনে ক্র্যাবের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আর্ন্তাাতিক পরিমণ্ডলে পৌঁছে দেয়া ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নতুন কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

গত ৭ ডিসেম্বর ২৬ বছর পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে। সভাপ‌তি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হা‌সিবের নেতৃত্বে ডিআরইউ কার্যলয়ে এই ছবি টানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাববঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT