চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারের উত্থান-পতনের গল্পে ২৬ পর্বের ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
অন্যান্য, বিনোদন
A A

পর্দায় উঠে আসছে ক্রিকেট খেলা। দেশের জনপ্রিয় এ খেলাকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজে একজন ক্রিকেটার উত্থান, চারপাশ বদলে যাওয়া ও তার অধঃপতন দেখানো হবে। যেটি পরিচালনা করেছেন সুপরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ।

ক্রিকেট নিয়ে নির্মিত এ ওয়েব সিরিজটি তৈরি হয়েছে ২৬ পর্বে। নাম ‘ম্যাচ উইনার’। একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্লাটফর্মে ২৫ সেপ্টেম্বর থেকে এই ওয়েব সিরিজটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

ম্যাচ উইনার’র গল্পের ধারণা দিতে পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ক্রিকেটের পাশাপাশি সম্পর্ক, পারিবারিক টানাপড়েন এগুলো থাকবে। পাশাপাশি একজন ক্রিকেটারের ক্রিকেটার হয়ে ওঠার গল্প এবং এরমধ্যে পারিবারিক সামাজিক দ্বন্দ্ব দেখানো হবে। ক্রিকেটার হতে গিয়েও অনেকসময় ট্র্যাক থেকে সরে গিয়ে ট্র্যাপে পড়ে একটা সময় আবার সঠিক পথে ফিরে আসে।

যেহেতু এটি সিনেমা নয়, সেকারণে ক্রিকেট কেন্দ্রিক এ গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাতে কোনো অনুমতির প্রয়োজন হয়নি বলে জানান নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, যেহেতু এটি ওয়েবের কাজ তাই গল্প বলার স্বাধীনতা থাকছে। ক্রিকেট নিয়ে একটি গল্প বলার চেষ্টা করেছি। ক্রিকেট সংগঠক ওয়াসিম খান কাজটির জন্য আমাকে অনেক সাহায্য করেছেন।

করোনার দ্বিতীয় সংক্রমণের আগে মানিকগঞ্জ, পুরান ঢাকা, পূবাইল, উত্তরা, বসুন্ধরা রিভার ভিউসহ বিভিন্ন লোকেশনে ‘ম্যাচ উইনার’ এর শুটিং হয়েছে। পরিচালক বলেন, গ্রাম শহর মিলিয়ে গল্প এগিয়েছে। সেকারণে লোকেশনে বৈচিত্র রাখা হয়েছে। প্রতিপর্ব প্রচার হবে ২২ মিনিট করে।

‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম, গোলাম কিবরিয়া তানভীর, নাজিবা বাশার, নরেশ ভূঁইয়া, হিন্দোল রায়, মিলি বাশার, সুজাত শিমূল, রিগান সোহাগ রত্ন, জুলফিকার চঞ্চল, আশরাফুল আলম রন্টু, মাহবুবুর রহমান, নাসির উদ্দীন খান, মোক্তার হোসেন।

Reneta

এর আগে মোশাররফ করিম ও মমকে নিয়ে ‘ভালো বাসা’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন আবু হায়াত মাহমুদ। কাজটি শিগগির একটি ওটিটিতে মুক্তি পাবে।

নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ওয়েবের জন্য কাজ করতে গেলে প্রোডাকশনে আলাদা আলাদা জনবল থাকে। লাইট, কস্টিউম থেকে প্রতিটি সেক্টরে আলাদা মানুষ কাজ করেন। সে কারণে ওয়েবের কাজ তুলনামূলক পরিপাটি হিসেবে করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়াত মাহমুদইয়াশ রোহানওয়েব সিরিজক্রিকেটক্রিকেটারগোলাম কিবরিয়া তানভীরজুলফিকার চঞ্চলনরেশ ভূঁইয়ানাজিবা বাশারনিশাত প্রিয়মমাহবুবুর রহমানমিলি বাশারসিনেমাসুজাত শিমূলহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT