চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ল্যাঙ্গার-থম্পসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাবেক ওপেনার ও অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার হল অব ফেমে জায়গা পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ল্যাঙ্গারের সঙ্গে মেয়েদের দলের সাবেক অধিনায়ক রেয়লি থম্পসনকে ফেমে যুক্ত করেছে।

১৯৯৩ সালে টেস্টে অভিষিক্ত ল্যাঙ্গার ১০৫ ম্যাচে ৪৫.২৭ গড়ে ৭,৬৯৬ রান করেছেন। ক্যারিয়ারের দ্বিতীয়াংশে ম্যাথু হেইডেনের সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল উদ্বোধনী জুটি গড়ে অনেক সাফল্য এনেছেন।

ল্যাঙ্গার-হেইডেন জুটি ওপেনিংয়ে ১২২ ইনিংসে ৫১.৫৩ গড়ে ক্যাঙ্গারুদের হয়ে করেছিলেন ৬,০৮১ রান। শতরানের জুটি ছিল ১৪ বার।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিস্মিত ল্যাঙ্গারের প্রতিক্রিয়া, ‘আপনি যদি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং বড় স্বপ্ন দেখতে থাকেন, তবে এটি দারুণ ব্যাপার। আমি চিমটি কেটেছি এটা ভাবতে যে, এতদিন অস্ট্রেলিয়ান ক্রিকেটে ছিলাম।’

‘যেসব অধিনায়কের অধীনে খেলেছি, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি যে ক্রিকেট ব্যক্তিত্ব হতে পেরেছি সেটার সঙ্গে সেসব অধিনায়কদের বড় ভূমিকা রয়েছে।’

‘কখনোই সতীর্থদের ছাড়া কিছু করতে পারবেন না। কিছু অসাধারণ সতীর্থদের সঙ্গে খেলেছি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের হয়ে অসাধারণ একটা সময়ে খেলেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই।’

Reneta

‘রিকি (পন্টিং), হেইডস (হেইডেন), স্টিভ ওয়াহ, ডেমিয়েন মার্টিন, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার ভাইয়ের মতো।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে স্থান পাওয়া আরেক তারকা রেয়লি থম্পসনকে নারী ক্রিকেটের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। চার দফায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব সামলেছেন।

ডানহাতি মিডিয়াম পেসার থম্পসন ১৯৭২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ১৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৬ টেস্টে, ১৮.২৪ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২৩ ওয়ানডেতে ১৮.৬৬ গড়ে তুলেছেন ২৪ উইকেট।

ছেলে ও মেয়েদের বিভাগ মিলিয়ে টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ড আজও ধরে রেখেছেন থম্পসন। সবচেয়ে বেশি বয়সে লাল বলের ক্রিকেটে নিয়েছিলেন ৫ উইকেট। অর্জনের সময় বয়স ছিল ৩৯ বছর ১৭৫ দিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়াথম্পসনলিড স্পোর্টসল্যাঙ্গার
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT