চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের ‘পাঁচে’ মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সদ্যগত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এই পাঁচ উইকেটই টাইগার পেসারকে তুলে দিয়েছে অনন্য উচ্চতায়। ক্যারিয়ারে প্রথমবার ও প্রথম কোনো বাংলাদেশি পেসার হিসেবে আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে ঢুকেছেন ফিজ।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ ২-১এ জিতে নেয় বাংলাদেশ। পাঁচ উইকেট নেয়া মোস্তাফিজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯৫। ৮৪১ পয়েন্টে ওয়ানডেতে সবার শীর্ষে ভারতের জসপ্রীত বুমরাহ।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের সেরা বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১৬.৩৩ গড়ে ৬ উইকেট নেন এ অফস্পিন-অলরাউন্ডার। দারুণ উন্নতি হয়েছে তারও। ১৯ ধাপ লাফ দিয়ে র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বর অবস্থানে আছেন মিরাজ, যা তার ক্যারিয়ার সেরা। অলরাউন্ডার হিসেবে ৩৮ নম্বরে আছেন মিরাজ।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষে উঠেছিলেন ২০০৯ সালের নভেম্বরে। সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা।

উইন্ডিজ সিরিজে ছয় উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। যাতে ভর করে র‍্যাঙ্কিংয়ের ২৩তম অবস্থানে এখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। চার ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন সাকিব আল হাসান।

সাকিবের জন্য সুখবরের এখানেই শেষ নয়। ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরে পেতে মাত্র দুই পয়েন্ট দূরে আছেন টেস্টের সেরা অলরাউন্ডার। শীর্ষে থাকা অলরাউন্ডার আফগানিস্তানের রশিদ খানের পয়েন্ট ৩৫৩। আর সাকিবের পয়েন্ট ৩৫২।

Reneta

বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যও আছে সুসংবাদ। র‍্যাঙ্কিংয়ের ১৫তম অবস্থানে আছেন তামিম ইকবাল, আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৬তম স্থানে। ১০ ধাপ উন্নতি হয়ে ৪২ নম্বর অবস্থানে আছেন সৌম্য সরকার। চার ধাপ উপরে উঠে লিটন দাসের র‍্যাঙ্কিং ৯৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT