চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার সেরায় পৌঁছে থামলেন মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ছুঁয়ে সেটাকে ক্যারিয়ার সেরা ইনিংসে রূপ দিয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। ইস্ট জোনের ব্যাটসম্যান ২৫৮ রানে থেমেছেন সাউথ জোনের বিপক্ষে বিসিএলের ম্যাচে। যেকোনো ধরনের ক্রিকেটে এটিই তার সেরা ইনিংস।

বিকেএসপিতে দ্বিতীয় দিনে প্রথম পানি পানের বিরতির পরপরই দ্বিশতক ছুঁয়ে ফেলেন মুমিনুল। প্রথম দিনের ১৬৯ রান নিয়ে ক্রিজে এসেছিলেন। মাইলফলকে পা ফেলেছেন ২৫৫তম বলে। তখন ছিল ১৯টি চার ও দুটি ছয়ের মার।

নবম ব্যাটসম্যান হিসেবে রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে যখন সাজঘরে ফিরলেন, তখন নামের পাশে ২৫৮ রানের ঝলমলে ইনিংস। আট ঘণ্টার ইনিংসটিতে শেষ অবধি থাকল ২৩টি চার ও ৩টি ছক্কা।

যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই এটি এই বাঁহাতি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। টেস্টে সেরা ১৮১, লিস্ট এ-তে ১৫২ ও প্রথম শ্রেণিতে ২৩৯ রানের ইনিংস ছিল তার। ২০১৫-১৬ মৌসুমে জাতীয় লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন চট্টগ্রামের এ ক্রিকেটার। ২৬ বছর বয়সী তারকা সেটাই টপকে গেলেন বুধবার।

মুমিনুলের দিনে শতক তুলেছেন ইস্ট জোনের জাকির হাসানও। আগের দিনের ৪৭ রানে অপরাজিত থাকা জাকির থামেন ১১৯ রানে। মুমিনুল-জাকিরের ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয়েছে ২৩৩ রান। আর ইস্ট জোনের সংগ্রহ থেমেছে ৫৪৬ রানে।

জবাবে ৪৩ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিল সাউথ জোনও। কিন্তু শাহরিয়ার নাফীসকে রেখে সৌম্য সরকার ১৯ রানে ফিরে গেলে ভাঙে জুটি। সোহাগ গাজীর বলে এলবিডব্লিউ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ২ চারে ৩২ বলে এই রান তুলেছেন ধারাবাহিকতার অভাবে জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া সৌম্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএলমুমিনুলসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT