চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশ্ন নোয়াম চমস্কির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ঢোকার অনুমতি দিলেন কেন? জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই প্রশ্ন রেখেছেন আমেরিকান চিন্তাবিদ ও অধ্যাপক নোয়াম চমস্কি।

জেএনইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমারকে পাঠানো ই-মেইলে চমস্কি লিখেছেন, সরকার নিজেই এই সঙ্কটজনক পরিস্থিতির জন্য দায়ী। ক্যাম্পাসে ছাত্ররা এমন কিছু করেননি, যে কারণে পুলিশ ডেকে আনতে হবে।

তিনি লিখেছেন, ‘আমরা অনেকেই জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ নিয়ে চিন্তিত। এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারেরই তৈরি করা। বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরির কোনো প্রমাণ নেই। আইনি প্রয়োজন ছাড়া আপনি কেন বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ ঢুকতে দেবেন?’

যদিও উপাচার্য জগদীশ কুমার জানান, ‘আমি কখনই শিক্ষাঙ্গনে পুলিশ ডাকিনি। শুধুমাত্র পরিস্থিতির জন্য যা সহায়তা দরকার ছিল, তা চেয়েছি।’

চমস্কি ছাড়াও নোবেলজয়ী লেখক ওরহান পামুক ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ৮৬ জন শিক্ষাবিদ সমালোচনা করেছেন উপাচার্যের এই আচরণের। বাক-স্বাধীনতার প্রশ্নও তুলেছেন তারা।

জেএনইউ-বিশ্ববিদ্যালয়ের সভা নিয়ে বাক-বিতণ্ডা হয়, তার জের ধরেই বিশ্ববিদ্যালয় নিজস্ব তদন্ত কমিটি গঠন করার পর কানহাইয়া কুমারসহ সাত ছাত্রকে কলেজ থেকে নিষিদ্ধ করে। গত ১২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ ও দেশ বিরোধী স্লোগানের অভিযোগে পুলিশ কানহাইয়া কুমারকে গ্রেফতার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নোয়াম চমস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা

মে ৩, ২০২৬

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬

দেশে আসছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

মে ৩, ২০২৬

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে স্বাধীন গণমাধ্যমের পথ সংকুচিত হবে

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT