চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশল পরিবর্তন গার্হস্থ্য অর্থনীতির, ফের মাঠে ঢাকা কলেজ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৬:১৩ অপরাহ্ন ২০, মার্চ ২০১৭
শিক্ষা
A A

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে কলেজটির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কৌশলে পরিবর্তন আনা হয়েছে। রাস্তা অবরোধ না করে তারা মিছিল-সমাবেশ ও দেয়াল লিখন কর্মসূচি হাতে নিয়েছেন। আর ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ফের কর্মসূচি শুরু করেছে কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি শুরু হয়েছে। যথারীতি চলছে ক্লাস ও পরীক্ষা বর্জন।

রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিবর্তে তারা দেয়াল লিখন ও মিছিল-সমাবেশ করে তাদের “যৌক্তিক” দাবিগুলো কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবরীন সুলতানা সুমীনূর।

চ্যানেল আই অনলাইনকে সুমীনূর  বলেন, ‘আমরা চাই না জনমত আমাদের যৌক্তিক দাবিগুলোর বিপক্ষে যাক। তাই আপাতত রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করবো। অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করবো। যদি কোন ফল না আসে তবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

অন্যদিকে ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজটির বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার জন্য সব ধরণের অবকাঠামো এবং সুযোগ সুবিধা রয়েছে। তাই অচিরেই এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আমরা প্রতিদিন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে গত বছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। ওই বছর ২১ সেপ্টেম্বর তারা কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। ৪ অক্টোবর নীলক্ষেত মোড় অবরোধ করলে শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেন। ওই সময় শিক্ষাসচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেন তিনি।

কিন্তু ছয় মাসেও সেই প্রতিবেদন না আসায় আন্দোলনে নেমেছেন ছাত্রীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনগার্হস্থ অর্থনীতি কলেজঢাকা কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT