চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়েলের ‘রক্ত রহস্য’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

প্রথম সন্তানের মা হতে চলেছেন কলকাতার তারকা অভিনেত্রী কোয়েল মল্লিক, ফেব্রুয়ারির শুরুর দিনেই স্বয়ং জানিয়ে ছিলেন এই অভিনেত্রী। আর ফেব্রুয়ারির মাঝামাঝি এসেই এবার সদ্যজাত কোলে ছবি দিলেন কোয়েল! তবে কি এরইমধ্যে সন্তানের মা হয়ে গেলেন তিনি?

এ নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমত হইচই! অনেকে বিষয়টি নিয়ে টিপ্পনী করতেও ছাড়ছেন না।

তবে রহস্যের জট খুলেছে ছবির সঙ্গে সোশাল মিডিয়াতে জুড়ে দেয়া খবরের লিঙ্কটি! সেখানে স্পষ্ট করে বলা আছে, সদ্যজাত সন্তানটি কোয়েলর নিজের নয়। বরং এটি তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রক্ত রহস্য’র ফার্স্টলুক!

সৌকর্য ঘোষালের পরিচালনায় ইমোশনাল থ্রিলারধর্মী গল্পে অভিনয় করেছেন কোয়েল। ছবিতে একজন রেডিও জকির চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখ উপলক্ষ্যে (১০ এপ্রিল) মুক্তি পাবে এই ছবি।

এদিকে আসছে গরমেই প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন কোয়েল। স্বামী নিশপালের সঙ্গে একটি ছবি পোস্ট করে গেল ফেব্রুয়ারির ১ তারিখে সুসংবাদটি জানান কোয়েল। তিনি লিখেছিলেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’-এমন সংবাদের পর কোয়েল মল্লিক ও নিশপালকে অভিনন্দন জানাতে শুরু করেন ভক্ত অনুরাগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাকোয়েল মল্লিকরক্ত রহস্যসন্তানসৌকর্য ঘোষাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT