চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সঙ্গে স্নায়ুযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফি

কোহলির বিপক্ষে লড়তে প্রস্তুত আমির

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লাড়াইয়ের দেখা মিলবে। ওভালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে বরাবরের মতই থাকবে বাড়তি উত্তেজনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তান একাদশে ফিরছেন মোহাম্মদ আমির। তার আগে ফাইনাল মঞ্চে কোহলিকে লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়ে রাখলেন বাঁহাতি এই পেসার।

মাংসপেশিতে টান পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে খেলা হয়নি আমিরের। তার জায়গায় একাদশে ঢুকে আলো ছড়িয়েছেন রুম্মন রইস। ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয়ে গতির ঝড়ের সঙ্গে সুইং মিলিয়ে দুই উইকেট পেয়েছেন রইস।

সেই রইসকেই সাইডবেঞ্চে বসে থাকতে হতে পারে আমির ফিরলে। আর আমিরের চিন্তায় সবার উপরে কোহলির উইকেট। আসরে এ পর্যন্ত ২৫৩ রান তোলা ভারতীয় কাপ্তান পাকিস্তানি যেকোন বোলারের জন্যই অবশ্য লোভনীয় লক্ষ্যবস্তু হতে যাচ্ছেন।

আমিরের কথায় সেটিরই প্রমাণ মিলল, ‘পুরো ভারতীয় দলটা বিরাট কোহলির ওপর নির্ভরশীল। কিন্তু সে নিজেও বেশ চাপে থাকবে, কারণ অধিনায়ক হিসেবে এটি কোহলির প্রথম বড় কোন টুর্নামেন্ট। কোন সন্দেহ নেই তার উইকেটটা আমাদের বাড়তি সাহস যোগাবে।’

তবে যে দলে রোহিত শর্মা, শেখর ধাওয়ান, মাহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংদের মত ব্যাটসম্যানরা আছেন সেই দলটি কেবল এক কোহলির ওপর নির্ভরশীল তেমনও কিন্তু নয়।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে ২৮ উইকেট নিয়ে পাকিস্তানি বোলাররা আছে সবার উপরে। তাই পাকিস্তানি বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের জমজমাট লড়াই উপভোগের জন্য দর্শকদের অপেক্ষা মাত্র একদিন। গ্রুপপর্বের দেখায় অবশ্য একতরফা ম্যাচ বানিয়ে জিতেছিল ভারতই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT