চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির কীর্তির দিনে আলো কাড়লেন টেলর-ল্যাথাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

দুইশতম মাইলফলকের ম্যাচ। তাতে দুর্দান্ত সেঞ্চুরি করে দারুণ অর্জনে পা রাখলেন কোহলি। দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। কিন্তু বোলারদের ব্যর্থতা আর টেলর-ল্যাথামের অতিমানব হয়ে ওঠার দিনে জয়ে মাঠ ছাড়া হল না ভারতীয় অধিনায়কের।

রোববার মুম্বাইয়ে শুরুতে ব্যাট করে বিরাট কোহলির শতকে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে এক ওভার আর ৬ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে আগের পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে হারা কিউরা শুরু থেকেই প্রভাব বিস্তার করেছে। ২৯ রানেই নেই স্বাগতিকদের দুই উদ্বোধনী রোহিত (২০) ও ধাওয়ান (৯)। দ্রুত তাদের অনুসরণ করেন যাদব (১২)।

সেখান থেকে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার দিনেশ কার্তিককে (৩৭) নিয়ে শুরু কোহলির প্রতিরোধ। পরে ধোনি ২৫, পান্ডিয়া ১৬ ও ভুবনেশ্বর ২৬ রানের অবদান রাখলেও চ্যালেঞ্জিং সংগ্রহের কৃতিত্বটা কোহলিরই। ১২৫ বলে ১২১ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচের লাগাম নিতে চেষ্টা করেছেন। যাতে ৯ চারে সঙ্গে ২টি ছয়ের মার।

শতকটি দিয়েই ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় এককভাবে দুইয়ে উঠে গেছেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৩১তম সেঞ্চুরি। রিকি পন্টিংকে (৩০টি) ছাড়িয়ে যেয়ে কোহলির সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার ৪৯টি শতক নিয়ে।

দারুণ অর্জনের দিনে পরে অবশ্য কোহলির থেকে আলো কেড়েছেন দুই নিউজিল্যান্ড তারকা। শুরুর ৮০ রানের মধ্যেই গাপটিল ৩২, মুনরো ২৮ ও উইলিয়ামসনকে (৬) হারানো অতিথিরা রস টেলর আর টম ল্যাথামের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায়।

Reneta

ল্যাথাম ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া পর্যন্ত ১০৩ রানে অপরাজিত ছিলেন। ৮ চার ও ২ ছয়ে ১০২ বলের ইনিংস তার। ২০০ রানের জুটি সঙ্গী টেলরের অবশ্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। ৯৫ রানে ফিরেছেন টেলর। ৮ চারে তার ১০০ বলের ইনিংসটি ততক্ষণে ভারতের সর্বনাশটা করে ফেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটেলরল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT