চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ধুয়ে ভারতীয় দলের বৈষম্য বোঝালেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড় ভেদে ভারতীয় ক্রিকেট দলে ভীষণ রকম বৈষম্যের কঠিন অভিযোগ তুলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। প্রথম সন্তানের মুখ দেখতে অধিনায়ক বিরাট কোহলিকে ছুটি দেয়া হয়েছে, অথচ সন্তান হওয়ার পরও ছুটিবিহীন টি নটরাজন কেন নেটে বল করে চলেছেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়দের সাবেক অধিনায়ক।

বৈষম্যের দিকটি তুলে আনতে গিয়ে এক কলামে গাভাস্কার টেনেছেন নটরাজন ও রবিচন্দ্রন অশ্বিনের বিষয়টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজে অভিষিক্ত পেসার নটরাজনকে নিয়েই বেশি লিখেছেন তিনি।

‘আইপিএল প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবারের জন্য নটরাজন বাবা হয়েছে। কিন্তু ওকে বলা হল অস্ট্রেলিয়া সিরিজের জন্য থেকে যেতে। শুধু তাই নয়, ও ভারতীয় দলেও ছিল না। ও ছিল নেট বোলার। ভাবুন একবার! একজন ম্যাচ উইনারকে (যদিও অন্য ফরম্যাটে) বলা হচ্ছে নেট বোলার হতে!’

‘তার উপর বাবা হওয়ার সময় তাকে ছুটি দেয়া হচ্ছে না। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে, অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে ও দেশে ফিরতে পারবে না। তার আগে সদ্যজাত মেয়ের মুখও দেখতে পারবে না। উল্টোদিকে দলের অধিনায়ক বাবা হবে বলে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে। একেকজনের জন্য একেকরকম নিয়ম।’

এরপর অশ্বিনের উদাহরণ তুলে গাভাস্কার লিখেছেন, ‘অশ্বিনকেও মাঝেমাঝেই ভুগতে হচ্ছে। সেটা ওর বোলিংয়ের জন্য নয়। ওর বোলিং নিয়ে একজন মূর্খও প্রশ্ন তুলবে না। কিন্তু ওকে সমস্যায় পড়তে হয়েছে টিম মিটিংয়ে সোজাসাপ্টা কথা বলার জন্য, বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করার জন্য। একমত না হলেও বাকিরা যেখানে চোখ বুজে, মাথা নেড়ে সবকিছুতে সায় দিয়ে যায়, অশ্বিন সেটা করে না। তাই একটা ম্যাচে একটু বেশি উইকেট না পেলেই ওকে পরের ম্যাচে বসতে হয়। এটা কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় না।’

‘অন্যকোন দেশ হলে, ৩৫০ উইকেট আর ৪ সেঞ্চুরি করা একটা খেলোয়াড়ের সঙ্গে মোটেও এমন আচরণ করতো না। অথচ অশ্বিন যদি একটা ম্যাচে উইকেট না পায়, তাকে পরের ম্যাচে বসে থাকতে হয়। অথচ স্বীকৃত ব্যাটসম্যানদের সঙ্গে এমনটা করা হয় না। এক ম্যাচে খারাপ খেললে তারা সুযোগের পর সুযোগ পেতেই থাকে। আর অশ্বিনের সঙ্গে করা হয় ভিন্ন আচরণ।’

Reneta

‘এটাই ভারতীয় ক্রিকেট। বিভিন্ন লোকের জন্য বিভিন্ন নিয়ম। আমার কথা বিশ্বাস না হলে একবার অশ্বিন বা নটরাজনকে জিজ্ঞেস করে দেখুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারতরবিচন্দ্রন অশ্বিনলিড স্পোর্টসসুনীল গাভাস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT