চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে দেখে ইমরান খানকে মনে পড়ে শাস্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুধুমাত্র নেতৃত্ব গুণে একটা ভাঙা-চুরা দলকে জাগিয়ে দিয়েছিলেন ইমরান খন।১৯৯২ সালে দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইমরানের পাকিস্তান।বাকিটা ইতিহাস।

এখনো বিশ্বকাপ জেতাতে না পারলে সর্বশেষ সাউথ আফ্রিকা সফরে এক অসাধ্য সাধন করেছেন বিরাট কোহলি। তার অধীনেই ২৫ বছরের মধ্য প্রোটিয়াদের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতেছে ভারত।

তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারলেও জমজমাট লড়াই উপহার দিয়েছে ভারতীয় দল। পরে দুর্দান্ত প্রতাপ দেখিয়ে ছয় ম্যাচে ওয়ানডে সিরিজ জিতে ৫-১ ব্যবধানে। ২-১ ব্যবধানে জিতে নেয় টি-টুয়েন্টি সিরিজও।

ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাট হাতে পথ দেখিয়েছেন অধিনায়ক কোহলি। প্রতিটি ম্যাচে প্রায় একা হাতে গুঁড়িয়ে দেন প্রোটিয়াদের বিশ্বসেরা পেস ব্যাটারিকে। পুরো সিরিজে সাড়ে ৮শ’র বেশি রান করেন তিনি। তারপর চারদিক থেকে প্রশংসায় ভাসেন ভারত অধিনায়ক।

সাউথ আফ্রিকা সফর শেষে কোহলিকে কীভাবে প্রশংসায় ভরিয়ে দেবেন তা এখনো বুঝে উঠতে পারছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। কখনো দুনিয়ার সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দিচ্ছেন। কখনো আবার সেরা ক্রিকেটারের স্বীকৃতি। এবার ইমরান খানের সঙ্গে ভারত অধিনায়কের তুলনা করলেন শাস্ত্রী।

ভারতীয় কোচের মতে, ‘বিরাট আরো অনেকদিন খেলবে। বয়সও অত বেশি নয়। কিন্তু এখনই সেরাদের তালিকায় ঢুকে পড়েছে। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। বিরাটকে দেখে আমার ইমরান খানের কথা মনে পড়ে যায়। ইমরানও একদম সামনে থেকে দলকে নেতৃত্ব দিত।’

Reneta

আরেকটু যোগ করে শাস্ত্রী বলেন, ‘বোলারদের উপর আধিপত্য বিস্তার করে ফেলেছে বিরাট। যেকোনো পরিবেশে বড় রান করার ক্ষমতা রাখে। এই কাজটাই বছরের পর বছর করে এসেছেন ইমরান। এখন বিরাটের মধ্যে সেই একই গুণ দেখছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT