চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-স্মিথদের কাতারেই বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

খুব বেশি করেননি, দিন শেষে অপরাজিত ৬৯ রানে। তারপরও বাবর আজমের অকুণ্ঠ প্রশংসাই করেছেন নাসের হুসেইন। বর্তমানে সেরা ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি-স্টিভেন স্মিথদের কাতারেই আছেন পাকিস্তানি ব্যাটসম্যান, এমন মত ইংলিশ সাবেক অধিনায়কের।

আলোকস্বল্পতার কারণে দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথমদিনে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩৯ রান। ৪৩ রানে দুই উইকেট হারানোর পর বাবরের ইনিংস আর ওপেনার শান মাসুদের অপরাজিত ৪৫ রানে দিনটা ভালোভাবেই পার করেছে পাকিস্তান।

টানা পাঁচ টেস্ট ইনিংসে ফিফটি পেলেন বাবর। আগের পাঁচ টেস্টের চারটিতে আছে সেঞ্চুরি। তার জায়গায় বিরাট কোহলি হলে প্রশংসায় ভাসিয়ে দেয়া হতো বলে স্কাই স্পোর্টসকে বলেছেন নাসের, ‘এখন যদি তার জায়গায় বিরাট কোহলি হতো, তাহলে সবাই তাকে নিয়েই কথা বলতো, কিন্তু সে বাবর আজম! এজন্য কেউ মুখ খুলছে না।’

‘সে তরুণ, সে মার্জিত, সে দৃঢ়প্রতিজ্ঞ। সবাই ‘‘ফ্যাব ফোর’’ (কোহলি, স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট) নিয়ে কথা বলে। সেটা ফ্যাব ফাইভ হওয়া উচিৎ এবং বাবর আজমের জায়গা হবে সেখানে।’

বাবরের প্রশংসা করেছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডও, ‘আমরা জানি আমরা এক ভালো ব্যাটসম্যানের বিপক্ষে খেলছি।’

ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে অধিনায়ক আজহার আলী শূন্যরানে ফিরে গেলে উইকেটে আসেন বাবর। প্রথম সেশনটা সাবধানে পার করলেও ৯ চারে ৭০ বলে অর্ধশতক তুলে নেন পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবাবরলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT