চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ান ছবির অনুপ্রেরণায় তৈরি সাম্প্রতিক পাঁচ বলিউড ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৯, মে ২০২১
বিনোদন
A A

এক দেশের সিনেমার কাহিনী নিয়ে আরেক দেশে সিনেমা বানানো হরহামেশাই। কখনো সেটা রিমেক করা হয়, আবার কখনও অনুপ্রেরণা নেয়া হয়। বলিউড ইন্ডাস্ট্রি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার রিমেক করছে। হলিউডের পর বলিউড ইন্ডাস্ট্রির চোখ যেন এখন দক্ষিণ কোরিয়ান সিনেমার দিকে। সাম্প্রতিক সময়ে ‘রাধে’ ছাড়াও বেশ কয়েকটি ছবি কোরিয়ান ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছে। জেনে নিন তেমনই পাঁচ ছবি সম্পর্কে।

ধামাকা (২০২১): কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি ২০১৪ সালের কোরিয়ান ছবি ‘দ্য টেরর লাইভ’ এর অনুকরণে তৈরি। একজন সাহসী সাংবাদিকের গল্প নিয়ে তৈরি এই ছবি। সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন কার্তিক। ছবিটি এবছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারত (২০১৯): দক্ষিণ কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ এর অনুকরণে তৈরি হয়েছে সালমন খানের ‘ভারত’। ছবির কাহিনী ভারত নামের এক ব্যক্তির ৮ বছর বয়স থেকে ৭০ বছর বয়স পর্যন্ত সময়কালকে ঘিরে। তার এই জীবনীতে উঠে এসেছে ভারতের ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি, ভারত-পাকিস্তান স্বাধীনতা লাভ, সৌদি আরবে তেলের খনি উদ্ধার, অর্থনৈতিক বিশ্বায়ন।

Banglabid

তিন (২০১৬): পরিচালক রিভু দাসগুপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘মন্টেজ’ এর অনুকরণে তৈরি করেছেন ‘তিন’। গল্পে একজন দাদা রোজ থানায় যান তার নাতনির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্যে। দাদার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ।

রকি হ্যান্ডসাম (২০১৬): নিশিকান্ত কামাত পরিচালিত এই ছবিটি দক্ষিণ কোরিয়ার ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ ছবির রিমেক। অ্যাকশন-থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।

জাসবা(২০১৫): সঞ্জয় গুপ্তের ছবি ‘জাসবা’। দক্ষিণ কোরিয়ার ‘সেভেন ডেইজ’-এর অনুকরণে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং ইরফান খান। নিউজ এইটিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরিয়ান সিনেমাধামাকাভারতরকি হ্যান্ডসামরাঁধে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT