চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনোমতে ইউরোপা লিগে জায়গা হলো রোনালদোদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্যর্থতার মৌসুমের শেষটাও বাজেভাবে হলো ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্ট্যাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে কোনোমতে ইউরোপা লিগ নিশ্চিত করলে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোবাবার রাতের আরেক ম্যাচে নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়েছে টটেনহ্যাম। এ ম্যাচ জিতে লিগপর্বের শেষ দিনে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করল অ্যান্টনিও কোন্তের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বাকী তিন সঙ্গী ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। নিজের শেষ ম্যাচে জয় পেয়েছে তিন জায়ান্ট দলই। নাটকীয়তার জয়ে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে শেষদিনে জয় পেয়েও শিরোপা ঘরে তোলা হল না ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের। সেরা অবস্থানে ওঠার খেলায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা। ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।

অন্যদিকে এভারটনকে ৫-১ গোলে উড়িয়েও ইউরোপ সেরার লিগে জায়গা হল না আর্সেনালের। ৬৯ পয়েন্ট নিয়ে মিকেল আর্টেটার দল লিগ শেষ করল পঞ্চম অবস্থানে থেকে।

সপ্তম অবস্থানে থেকে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে জায়গা করে নিল ওয়েস্ট হ্যাম। যদিও লিগপর্বের শেষ ম্যাচটি ভালো যায়নি তাদের। ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে লন্ডনের ক্লাবটি।

Reneta

অন্যদিকে রেলিগেশনে বাদ পড়েছে বার্নলি, ওয়াটফোর্ড ও নরউইচ সিটি। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে টেবিলের তলানির তিন দল।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইউনাইটেডইউরোপা লিগইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামম্যানচেস্টার সিটিরোনালদোলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করা হবে: বিএনপি

পরবর্তী

‘সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বেশি বরাদ্দ হওয়া উচিত’

পরবর্তী

‘সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বেশি বরাদ্দ হওয়া উচিত’

১১ বছরের প্রতীক্ষার অবসান, সিরি আ চ্যাম্পিয়ন্স এসি মিলান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT