চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার বিল বকেয়া, টাঙ্গাইল সদর হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:৫০ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

গত ৩ বছরের ১ কোটি ২৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল জেলা বিদ্যুৎ বিভাগ। যদিও ২ ঘন্টা পর আবার সংযোগ চালু করা হয়।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বেলা ১২টায় হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শাহাদত আলী জানান, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কাছে বিদ্যুৎ বিভাগের ১ কোটি ২৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

Banglabid

‘গত ৩ বছর হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল দেয়নি। এই বিষয়ে জেলা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ৪ বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। তাই আজ তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্ন করায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল এসে ৩ দিনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল দেবে এই মর্মে লিখিত দিয়েছে। যেহেতু এটি একটি সেবা প্রতিষ্ঠান, তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পুনরায় হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

এই ব্যাপারে হাসপাতালের পরিচালক ড. শরিফুল ইসলাম মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। আমি ঢাকা থেকে টাঙ্গাইলে আসছি। হাসপাতালে পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারবো।’

Reneta

হাসপাতালের আরএমও ড. লোকমান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ‘ট্রেনিং’ এ আছেন জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT