চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে আন্দোলনকারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
শিক্ষা
A A
কোটা

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।  রোববার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল নিয়েই ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গতমাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।

তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এদিকে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে প্যারিস রোড হয়ে বিক্ষোভ মিছিল শেষে লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীর মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে।

Reneta

জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, ক্লাস-পরীক্ষা বর্জন
আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাশাপাশি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে তারা।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যারয় শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল অতিদ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জানান।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এ আহ্বায়ক বলেন: ‘কোটা বাতিলের গেজেট নিয়ে টালবাহানা চলছে। আমরা ৭ মে পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু ৭ মে’র মধ্যে কোনো গেজেট প্রকাশিত হয়নি। এজন্য আমরা ছাত্রসমাজ দ্রুততম সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন’সহ বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেছি যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন না পাই ততদিন আমাদের আন্দোলন চলবে।’

বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটালিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম খুনের সাথে জিয়াউল আহসানসরাসরি জড়িত ছিলেন: সেনা সদস্য ইমরুল ইমরুল কায়েস

জুন ২১, ২০২৬

মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার

জুন ২১, ২০২৬

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT