ইমপ্রেস টেলিফিল্মে প্রযোজিত ছবি জালালের গল্পের জন্য ভারতের কেরালায় ২০তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অব কেরালা’য় সেরা নবাগত পরিচালক বিভাগে পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রটির পরিচালক আবু শাহেদ ইমন।
এর আগে সাউথ কোরিয়ায় ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা ফান্ড পায় জালালের গল্প।
ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পায় গত ফেব্রুয়ারিতে এবং গত জুলাইয়ে পর্তুগালের আভাংকা চলচ্চিত্র উৎসবে সেরা ছবি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতে নেয় জালালের গল্প।






