চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বোরকা পরে ঘুরছেন মারজুক রাসেল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
বিনোদন
A A

পুরান ঢাকার বেদানা বিবির আদরের মেয়ে বিন্নি। হঠাৎ করে কী জানি শুরু হয় তার। বেদানা বিবি সন্দেহ করে মেয়ের হাউজ মাস্টার আজগরকে। নিরীহ স্বভাবের আজগর লস্কর কোনো দিন ভুলেও ছাত্রীর চোখের দিকে তাকায়নি। তবুও অপরাধী হয়ে পালিয়ে বেড়ায় অলিগলিতে।

স্টিমারের মালিক কবি কিসমত মিয়ার কাছ থেকে এই বিপদ থেকে উদ্ধার পাবার বুদ্ধি চায় আজগর। কিসমত উল্টো আজগর কে নতুন বিপদের মধ্যে ফেলে। তালা মেরে রাখে বাথরুমে। তার কালো মেয়ে কদমকে বিয়ে করার জন্য।

বেদানা বিবি মেয়ের কাছে জানতে চায় এত বড় ঘটনা কে ঘটিয়েছে? মেয়ে বলে না কিছুই। মাস্টার আজগর লস্করকে গালমন্দ করে বেদানা যায় পুলিশের কাছে। মাস্টারের নামে অভিযোগ করতে। পুলিশ মেডিকেল রিপোর্ট চায়। এবার বিন্নির মা বেদানা বিবি মহল্লার বিসু গুন্ডাকে টাকা দেয় আজগর মাস্টারকে ধরে মার দেয়ার জন্য।

আজগর সেই খবর শুনে ভয়ে বোরকা পরে হাটে। অবশেষে বিন্নিকে নিয়ে ডাক্তারের কাছে যায় বেদানা বিবি। ডাক্তার পরীক্ষা করে দেখে অন্য ঘটনা।

বদরাগী বেদানা বিবির হাউকাউ এবং তার মেয়ে বিন্নির লজিং মাস্টার আজগরের সাথে লুকিয়ে প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের নাটক ‘বেদানা বিবির বিন্নি’।

Reneta

নাটকে আজগর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তিনি বলেন, ‘লজিং মাস্টারের চরিত্রে প্রথম কাজ করেছি। গল্পের প্রয়োজনে প্রচুর দৌড়ানি খেতে হয়েছে আমাকে। তাও আবার গরমের মধ্যে বোরকা পরে। পুরনো ঢাকার অলিগলিতে। চমৎকার একটা অভিজ্ঞতা হলো। হিমু আকরামের সাথে আগেও কাজ করেছি মজা পেয়েছি।’

বিন্নি চরিত্রে আছেন মুনতাহিনা টয়া। তিনি বলেন, ‘চরিত্রটা মজার। নিরীহ হাউজ টিউটরের প্রতি যত রকম অত্যাচার করা যায় সবই করি আমি। যদিও প্রথম দিকে দর্শকরা আমাকে ভুল বুঝতে পারে। হিমু আকরামের নাটক দেখেছি অনেক। কিন্তু এটাই উনার সাথে প্রথম কাজ। তিনি গুণী নির্মাতা।

নাটকের আরেকটি মজার চরিত্র হচ্ছে বেদানা বিবি। এটিতে অভিনয় করছেন মনিরা মিঠু। তার ভাষ্যে, ‘হিমু আকরাম আমার প্রিয় নাট্য নির্মাতাদের মাঝে একজন। অনেক কাজ করেছি তার সাথে। এই নাটকে বদরাগী বেদানা বিবি চরিত্রটা দেখে দর্শক মজা পাবে।’

‘বেদানা বিবির বিন্নি’ নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। তিনি বলেন, বদরাগী বেদানা বিবির হাউকাউ এবং তার আদুরে মেয়ে বিন্নির লজিং মাস্টার আজগরের সাথে লুকিয়ে প্রেমের গল্পই ‘বেদানা বিবির বিন্নি’।

নাটকে বিভিন্ন চরিত্রে আরও আছেন, সোহেল খান, মোনালিসা দীপা, ইকবাল হোসেন, চাষি আলম, রাজু আহসান, দাউদ।

নির্মাতা হিমু আকরাম জানান, ঈদের বিশেষ টেলিফিল্ম “বেদানা বিবির বিন্নি ” দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টয়ামারজুক রাসেললিড বিনোদনহিমু আকরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT