চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে আছে জোয়ান, নেইমার অভাব মেটাবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ১৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

ছেলেটা পিএসজিতে চলে গেলে এমন সমস্যায় পড়তে হবে, তা কি বার্সা কর্তাদের মাথায় ছিল?  ব্যাপারটা আঁচ করতে পারলেও সমস্যা যে এমন দাঁড়াবে, তা নিশ্চয়ই কল্পনাও করেননি তারা। সেই সমস্যা দূর করতে এখন হন্যে হয়ে ‘যোগ্য’ আরেকজনকে খুঁজছে ক্লাবটি।

বার্সা সভাপতি ইতিমধ্যে কথা দিয়েছেন নেইমারের বিকল্প হিসেবে যে করেই হোক বার্সেলোনায় আনা হবে কৌতিনহো এবং ডেম্বেলেকে। গুঞ্জন শোনা যাচ্ছে এই দুজনকে দলে ভেড়াতে লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে বার্সা। কিন্তু রবার্তো ফারনান্দেজ জানাচ্ছেন ভিন্ন কথা। কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর বলছেন, তাদের বর্তমান দলের ইচ্ছের বাইরে কৌতিনহো-ডেম্বেলের দিকে হাত বাড়াবে না বার্সা।

নেইমার যে পজিশনে যেভাবে খেলেন, এই মুহূর্তে সেই অভাব মেটাতে ডেম্বেলেই সবচেয়ে যোগ্য। আর কৌতিনহোকে মাঝমাঠে রাখা হলে দুইয়ে-দুইয়ে চার করা সম্ভব।

স্প্যানিশ সুপার কাপে নেইমারের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বিশাল ব্যবধানে সুপার কাপ খোয়ানোয় বার্সা সমর্থকদের বিষ নজরে পড়েছেন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ।

ওদিকে গ্রীষ্মকালীন ইউরোপিয়ান দলবদলের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এমন চিন্তা মাথায় রেখেই কৌতিনহো এবং ডেম্বেলেকে ছাড়তে চাইছে না দুই তারকার বর্তমান ক্লাব লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ড। এমনকি এই দুজনের জন্য ১০০ মিলিয়ন ইউরো টোপ ফেলেও কোন সাড়া পাচ্ছে না বার্সা।

তাই ইচ্ছার বিরুদ্ধেই কঠিন সত্যটি বলতে বাধ্য হয়েছেন ফারনান্দেজ,‘কৌতিনহো এবং ডেম্বেলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় খুব ভালো ভাবেই আছে। তারা আসলে আমাদের দলের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে তাদের ক্লাবের ইচ্ছার ওপরেই।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওউসমানে ডেম্বেলেকৌতিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT