দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির নেত্রীর গুলশান কার্যালয়ে ১০ থেকে ১৫ টি দেশের কূটনীতিকরা দেখা করতে আসেন। সেখানে বিএনপির পক্ষ থেকে দেশের চলমান অবস্থার কথা জানানো হয়।
বুধবার সকাল সাড়ে দশটায় কূটনীতিকরা দলের কার্যালয়ে আসেন এবং দুই ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে যান।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র নাই। দেশে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নাই। এই অবস্থায় অবস্থায় সরকার কি করছে তা তাদের জানানো হয়েছে।
কূটনীতিকদের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জাতিসংঘসহ আরো অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






