চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়ি বছর অপেক্ষা শেষে নওয়াজের স্বপ্ন পূরণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনার মধ্যেই আবারও আসছে নওয়াজ উদ্দিন সিদ্দিকীর আরো একটি নতুন ছবি। যার নাম ‘সিরিয়াস ম্যান’। যেখানে প্রথমবারের মত নওয়াজ কাজ করছেন পরিচালক সুধীর মিশ্রর সাথে। আর এই নির্মাতার সঙ্গে কাজ করতেই গত বিশ বছর ধরে স্বপ্ন দেখে আসছিলেন নওয়াজ!

ছবি মুক্তি সামনে রেখে এমন স্বপ্ন পূরণের কথা জানালেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নওয়াজউদ্দিন।

নিজের টুইটারে নওয়াজউদ্দিন শেয়ার করেছেন বিশাল একটি লেখা। যেখানে তিনি স্মৃতিচারণ করেছেন সুধীর মিশ্রর সাথে সাক্ষাৎ করতে যাওয়া এবং চেষ্টার একটি ঘটনা।

হিন্দিতে লেখা সেই টুইটে নওয়াজ লিখেছেন, ২০০০ সালে ‘কলকাতা মেইল’ ছবিটির যখন শুটিং চলছিল সেসময় ছবিটির সহকারি পরিচালক আমাকে সুধীর মিশ্রর সাথে সাক্ষাত করাবেন বলে কথা দিয়েছিলেন। এমনকি তিনি আমাকে সুধীর মিশ্রর শুটিং সেটেও নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, তিনি যখনই হাত নেড়ে ইশারা করবেন তখনই যেন আমি কাছে এগিয়ে যাই। আমি সে মতো অপেক্ষা করছিলাম। একবার সেই পরিচালক হাত নেড়ে ইশারাও করেছিলেন আমার দিকে, তবে আমি কাছে যাওয়ার পর তিনি আমাকে হতাশ করেন এবং অপেক্ষা করতে বলেন। আমি সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম তবে কোন লাভ হয়নি। পরবর্তীতে সবাই কাজে ব্যস্ত হয়ে পরলে সুধীর মিশ্র স্যারের সাথে আমার আর সাক্ষাত করার সৌভাগ্য হয়ে ওঠেনি।

কুড়ি বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে জানিয়ে এই অভিনেতা আরো বলেন, দীর্ঘ ২০ বছর পর আমার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। যেই সুধীর স্যারের সাথে একবার দেখা করার জন্য আমি মরিয়া ছিলাম তার পরিচালিত সিনেমায় আমি মূখ্য ভূমিকায় অভিনয় করবো, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ উদ্দিন সিদ্দিকীনেটফ্লিক্সসুধীর মিশ্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT