চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

১০:২২ পূর্বাহ্ন ২৯, অক্টোবর ২০১৬
অপরাধ
A A

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানেলপাড়ায় পুলিশের সাথে ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে ২ ডাকাত সদস্য নিহত হয়েছে।

এ ঘটনায় মিরপুর থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল কামরুল ইসলাম বলেন, মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ওই সড়কে চলাচলকারী যানবাহনে বেপরোয়া ডাকাতি সংঘটিত করছে। এ সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

“পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। আধাঘণ্টা চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাত দল পিছু হটতে থাকে। গোলাগুলি বন্ধ হলে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশী চালানো সময় রাস্তার ধারে গুলিবিদ্ধ ২ ডাকাত সদস্যের লাশ পড়ে থাকতে দেখে।”

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র ও বেশ কয়েকটি হাতবোমা উদ্ধার হয়।

Reneta

পুলিশ নিহত ২ ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকাতডাকাতিবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT