কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত জোট হিসেবে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট। রোববার ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
জোটের প্রথম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটারের সভাপতি মেহেদী হাসান ও ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকত।
সকালে বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন অফিসে এক সংবাদ সম্মেলনে জোটের কমিটি ঘোষণা করা হয়।
৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্রের আনোয়ার হোসেন পলাশ ও বিএনসিসির সিইও মোঃ সোহান শেখ (সহ-সভাপতি), অভয়ারণ্যের নাহিদ ইকবাল ও প্রতিবর্তনের ওয়াসি মজুমদার (যুগ্ম-সাধারণ সম্পাদক), আইটি সোসাইটির ফাহমিদ হাসান অনিক (অর্থ সম্পাদক), অনুস্বারের শতাব্দী জোবায়ের (দপ্তর সম্পাদক) এবং সায়েন্স ক্লাবের হামিদ কাউসার জীবন (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।







