কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভুঁইয়া তারেকের বিরুদ্ধে উপাচার্য কর্তৃক সকল অন্যায় অবিচারের প্রতিবাদ এবং এর আগে উপাচার্য কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে করা সকল অন্যায় অবিচার ও দুর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার সকাল দশটার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আইনুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। তবে কিছুক্ষণের মধ্যে শিক্ষক সমিতির সভা রয়েছে। সেখান থেকে কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’








