চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’ যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেক্সিকো-মাদক সম্রাট-এল চাপো

বিশ্বের সবচেয়ে বড় মাদক চক্র ‘সিনালোয়া’র শীর্ষপ্রধান, কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের বিরুদ্ধে আনা ১০টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত।

৬১ বছর বয়সী মেক্সিকোর এই মাদক মাফিয়ার বিরুদ্ধে কোকেন এবং হেরোইন সরবরাহসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং অর্থপাচারের মতো অনেকগুলো অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

তবে এল চাপোর চূড়ান্ত সাজা এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

২০১৫ সালে মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবার গ্রেপ্তার হন মাদক সম্রাট হিসেবে সুপরিচিত হোয়াকিন গুজমান। পরে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসি জানায়, তার বিরুদ্ধে মেক্সিকোর কুখ্যাত ও শক্তিশালী মাদক ব্যবসায়ীদের চক্র ‘সিনালোয়া’র পেছনের মূল হোতা হিসেবে ভূমিকা পালনের অভিযোগ রয়েছে।

মার্কিন রাষ্ট্রপক্ষীয় আইনজীবীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী এই চক্রটি।

Reneta

টানা এগারো সপ্তাহের বিচারিক কাজ শেষে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি আদালত গুজমানকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

রায় ঘোষণার সময় গাঢ় রঙা স্যুট-জ্যাকেট ও টাই পরে বসে থাকা গুজমানের চেহারা পুরোপুরি নির্লিপ্ত ছিল বলেও জানিয়েছে সিবিএস।

গুজমানের সহযোগীদের অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল চাপোমাদকমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

এপ্রিল ১৯, ২০২৬

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

এপ্রিল ১৯, ২০২৬

দুই দিনে ৪০ লাখ দর্শক, আলোচনায় তৌসিফ-তটিনীর ‘জখম’

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় সেমিনার।

স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

‘রাক্ষস’ টপকালো ‘প্রেশার কুকার’!

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT