চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীর স্তন গঠন বিলম্বিত করতে বুকে গরম পাথরের ইস্ত্রি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
অদ্ভুতুড়ে
A A
স্তন

কিশোরীর স্তন গঠনে যেন দেরি হয় তাই একটি গরম পাথর দিয়ে মেয়েদের বুকে ইস্ত্রি করে দেওয়ার রীতি রয়েছে আফ্রিকান উপজাতির মধ্যে। এই প্রথা সম্প্রতি ঢুকে পড়ছে ব্রিটিশ যুক্তরাজ্যেও।

অযাচিত পুরুষের মনোযোগ বা যৌন হয়রানি এবং ধর্ষণ থেকে অল্প বয়স্ক মেয়েদের ‘সুরক্ষিত’ করার অজুহাতে নৃশংস এই প্রথা ব্রিটিশ যুক্তরাজ্যের মানুষও মেনে নিতে শুরু করেছে!

দ্য গার্ডিয়ানের সূত্র বলছে, আফ্রিকার বিভিন্ন দেশের প্রাক-কৈশোরের মেয়েদের এমন বেদনাদায়ক, অবমাননাকর এবং ভ্রান্ত প্রথার শিকার হতে হয়। লিঙ্গ-ভিত্তিক হিংসা সম্পর্কিত পাঁচটি বিশ্বব্যাপী অপরাধের মধ্যে জাতিসংঘ এই প্রথাকেও অন্তর্ভূক্ত করেছে।

চিকিৎসা বিশেষজ্ঞরা এবং নির্যাতিতরা একে শিশু নির্যাতনের একটি অংশ হিসেবেই মনে করে যা শারীরিক ও মানসিক আঘাত, সংক্রমণ, পরবর্তীতে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর অক্ষমতা, বিকৃতি এবং স্তন ক্যান্সারের কারণ হতে পারে বলেও সতর্ক করছেন তারা।

এক সমাজকর্মী জানান যে তিনি দক্ষিণ লন্ডনের ক্রোডন শহরেও সম্প্রতি ১৫ থেকে ২০টি এমনই ঘটনা সম্পর্কে শুনেছেন। তিনি বলেন, সাধারণত বিদেশের অন্য জায়গায় মহিলাদের যৌনাঙ্গ ছেদন করা হয়। তবে এখানে তেমন শোনা যায় না। এই প্রথায় কিশোরীর মায়েরা গরম পাথর দিয়ে তাদের স্তন ঘষে দেন যাতে স্তনের টিস্যু ভেঙে যায় এবং স্তনের বৃদ্ধি বিলম্বিত হয়। তিনি যোগ করেন, এমনটা তারা কখনও কখনও সপ্তাহে একবার বা দু’সপ্তাহে একবার করে করেন।

নারী এবং মেয়েদের উন্নয়ন সংস্থার প্রধান মার্গারেট ন্যুডজেউইরা জানান যে, ব্রিটিশ যুক্তরাজ্যের অন্তত ১০০০ জন নারী ও মেয়েদের উপরে এই প্রথা চাপানো হয়েছে বলে শোনা গেছে। কিন্তু কোনও পদ্ধতিমূলক গবেষণা বা আনুষ্ঠানিক তথ্য সংগ্রহ করা হয়নি এখনও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরী
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT