চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু মার্কিন সেনা থাকবে সিরিয়ায়: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিছু মার্কিন সেনা থাকবে সিরিয়ায়-ডোনাল্ড ট্রাম্প

সিরিয়া থেকে সব মার্কিন সেনাকে এখনই ফিরিয়ে না নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজের ক্যাবিনেট বৈঠকে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, যদিও এর আগে সিরিয়ায় মোতায়েন সব মার্কিন সেনা সদস্যকে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আপাতত কিছু সংখ্যক সেনা পূর্ব সিরিয়ায় কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলো পাহারা দেবে।

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে যুদ্ধে কুর্দিদের সহায়তা দিতে এ মার্কিন সেনারা কাজ করবে বলেও তিনি জানান। কুর্দিদের অর্থনৈতিক সহায়তা দিতে একটি তেল কোম্পানি পাঠানোরও ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

এছাড়া জর্ডান এবং ইসরায়েলের অনুরোধে দেশ দু’টির সীমান্ত এলাকায় আরও কয়েকটি মার্কিন সেনা দল নতুনভাবে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ওদিকে উত্তর সিরিয়ায় তুরস্কের হামলার মুখে কুর্দিদের অবস্থান থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনার ঘোষণাকে ‘কুর্দিদের প্রতি মার্কিনিদের ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ হিসেবে মনে করছে কুর্দিরা। দুই সপ্তাহ আগে ট্রাম্পের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে এখনো তীব্র সমালোচনা চলছে।কিছু মার্কিন সেনা থাকবে সিরিয়ায়-ডোনাল্ড ট্রাম্প

Reneta

তবে সোমবারও নিজের এ সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিরা মার্কিন বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিল, তারপরও তাদেরকে এভাবে বিপদের মুখে ফেলে দেয়া হলো, এ নিয়ে ট্রাম্প বলেন নিজ দেশের সেনাদের জীবন বাঁচাতে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

‘আমরা কেন হাজার হাজার যোদ্ধা নিয়ে গঠিত দু’টো বিশাল দলের লড়াইয়ের মাঝে আমাদের সেনাদেরকে ছেড়ে দেবো? কখনোই সেটা করা যাবে না। আমাকে নির্বাচনে জেতানো হয়েছিল যেন আমি আমাদের সৈন্যদের ঘরে ফিরিয়ে আনতে পারি,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT