চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউবায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে ফ্রান্সের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১১, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

কিউবার ওপর আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদে। ১৮৯৮ সালের পর এই প্রথম কোনো ফরাসী নেতা দ্বীপ রাষ্ট্রে সফর করছেন।

তিনি বিল্পবী নেতা ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক নিষেধাজ্ঞা এই দ্বীপের উন্নয়নের পথে একটি বড় অন্তরায়।

সোমবার হাভানা বিশ্ববিদ্যালয়ে বৈঠকের সময় তিনি বলেন, যেসব পদক্ষেপের জন্য কিউবার সার্বিক উন্নয়ন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরাতে ফ্রান্স সর্বাত্মক চেষ্টা করবে।

যদিও গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও কিউকার পারস্পারিক সর্ম্পক স্বাভাবিক হয়ে এসেছে। তবে এখনো কয়েকটি ক্ষেত্রে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

ফ্রান্সে আরো কিউবার শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ করবে বলে ঘোষণা দেন ফ্রাসোয়া ওঁলাদে। এতে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতামূলক মনোভাব তৈরি হবে বলে মনে করেন তিনি।

গত ৬ মে কিউবার ওপর বাণিজ্যিক লেনদেন নিষেধাজ্ঞা জারির ৫০ বছর পর প্রথমবারের মত কিউবা-ফ্লোরিডার মধ্যে ফেরি চলাচল শুরুর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবার সঙ্গে একটি নতুন কর্মসূচি অনুমোদন করার পর ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়া যুক্তরাষ্ট্র।

Reneta

১৯৬০ সালের পর গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটন দুই দেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পক পুন:প্রতিষ্ঠার ঘোষণা দেয়। নতুন বিমান ও ফেরি চালু হলেও কিউবার বেশকিছু জায়গায় এখনো আমেরিকানদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

১২টি ক্যাটাগরিতে যাদের বৈধ কাগজ আছে শুধু তারাই এই দ্বীপরাষ্ট্রে যেতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিউবাফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT