বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিদেল কাস্ত্রোর ব্যাপক অবদানের কথা ইতিহাসের গতিধারাতেই নির্ধারিত হবে।
বিবৃতিতে ওবামা বলেন, ক্ষমতায় থাকার সময় তিনি কিউবার সঙ্গে আগের সব সমস্যা মিটিয়ে নতুন সম্পর্ক তৈরিতে কাজ করেছেন।
কাস্ত্রোর শোক কাটিয়ে উঠতে কিউবানদের পাশে থাকার কথাও বলেছেন ওবামা।
তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক নিষ্ঠুর একনায়কের মৃত্যু হয়েছে।
ট্রাম্প কিউবানদের প্রতি তার ভাষায় সহমর্মিতা জানিয়ে বলেন, এবার তারা কিছুটা হলেও স্বাধীনতা উপভোগ করতে পারবে।







