চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাস্টমসে চাকরির প্রলোভনে ঢাকায় এনে বন্ধুকে অপহরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

ঢাকা বিমানবন্দরের কাস্টমস হাউজে চাকরির প্রলোভন দেখিয়ে জুয়েল নামের এক যুবককে ঢাকায় এনে অপহরণ করে তারই বন্ধু আবু মুসা ওরফে প্রিন্স আল মুসা এবং কুরবান আলী ওরফে পথিক।

পরে পরিবারের কাছে চার লাখ টাকা দাবি করলেও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ধরা পড়ে অপহরণকারী কুরবান আলী, উদ্ধার হয় অপহরণের শিকার জুয়েল।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করতেন নাটোরের বাসিন্দা জুয়েল আহম্মেদ (২২)। চাকরির সুবাদেই আবু মুসা ও কুরবান আলীর সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়।

চাকরি ছেড়ে বাড়ি চলে গেলে কিছুদির পর জুয়েলকে ঢাকায় কাস্টমসে চাকরির প্রলোভন দেয় বন্ধু মুসা। জুয়েল রাজি হলে তাকে একটি ভুয়া নিয়োগপত্র পাঠায় মুসা। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় আসলে সেই চাকরিদাতা বন্ধুদের মাধ্যমে অপহৃত হন তিনি।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান নামে র‌্যাব-২ সদস্যরা। এরপর মুক্তিপণের টাকা দেওয়ার আশ্বাসে মঙ্গলবার রাতে তেজকুনী পাড়া থেকে কুরবান আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ভিকটিম জুয়েলকে উদ্ধার করা হয় ।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল মালিক জানান, ‘‘চাকরির কথা বলে জুয়েলকে কুরবান আলীর নিজের বাসায় নিয়ে আটকে রেখে মারধর শুরু করে। হাতুড়ি ও ইলেকট্রিক তার দিয়ে শুরু হয় নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে টাকা পাঠানোর কথা বলে। অপহরণকারীরা জুয়েল আহম্মেদের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় জুয়েলকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

Reneta

এরপর পরিবার র‌্যাব-২ এর কাছে অভিযোগ করেন। সেই অনুযায়ী বিভিন্ন সময় বিকাশে ২০ হাজার টাকা দেওয়া হয়। গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে তেজকুনি পাড়া থেকে মো. কুরবান আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ভিকটিম জুয়েলকে উদ্ধার করা হয়।

আটক কুরবান আলী বন্ধু মুসার যোগসাজসে এই অপহরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।’’

আটক কুরবানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক মুসাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এএসপি সাইফুল মালিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণর‌্যাব-২লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে নতুন ভ্রমণ প্যাকেজ চালু

জুলাই ১১, ২০২৬

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা বাড়ল

জুলাই ১১, ২০২৬

হালান্ড ‘একটা যন্ত্র, একটা দানব’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT