চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো ব্যাজে নিহতদের স্মরণ করবে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপালে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশ। শোক ছুঁয়ে গেছে সুদূর শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ ক্রিকেট দলকেও। ক্ষতিগ্রস্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন টাইগার ক্রিকেটাররা। মাঠেও থাকবে শোকার্তদের প্রতি সমবেদনার বার্তা। ভারতের বিপক্ষে বুধবারের ম্যাচে কালো ব্যাজ পরে নামবেন তামিম-মাহমুদউল্লাহরা।

কলম্বোয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টির লড়াই। তার আগেরদিন কালো ব্যাজ পরে মাঠে নামার কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আর মাহমুদউল্লাহ জানান, দুর্ঘটনার খবর শোনার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা হতাহতের খবর রাখার চেষ্টা করেছেন। দল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

‘আমরা যখন খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। ৩৫ থেকে ৪০ জন বাংলাদেশি ছিলেন বলে শুনেছি। তারা কারও না কারও কাছের মানুষ। খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাদের পরিবার-স্বজনদের শোক বইবার ক্ষমতা দেন।’

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস–বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সোমবার দুপুরে। পাইলট-ক্রুসহ ৭১ জন যাত্রী ছিলেন উড়োজাহাজটিতে। যার মাঝে মৃতের সংখ্যা পঞ্চাশ ছুঁয়েছে। পাইলটসহ নিহতের ২৫ জন বাংলাদেশি। শোকে মুহ্যমান সময়টাতেই নিধাস ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে নামবে টাইগাররা।

Reneta

উড়োজাহাজটিতে বাংলাদেশি ছাড়াও ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক ছিলেন। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা। নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি ২০১৮নেপালে বিমান দুর্ঘটনাবাংলাদেশ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকট ঘিরে বাড়ছে সবজির দাম

এপ্রিল ১০, ২০২৬

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT