চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালিকাপ্রসাদের স্মরণ অনুষ্ঠানে আসছেন লোপামুদ্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
লোপামুদ্রা মিত্র

লোপামুদ্রা মিত্র

ভারতের লোকগানের জনপ্রিয় শিল্পী ও গানের দল দোহারের প্রধান কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে ঢাকায় স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠান হবে ৫ মে সন্ধ্যায়। অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। আরও আসছেন কালিকাপ্রসাদের স্ত্রী ঋতচেতা গোস্বামী ও মেয়ে আশাবরী।

এই স্মরণ অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফ্রেন্ডস অব বাংলাদেশ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। পুরো ব্যাপারটি ব্যক্তিগত ভাবে দেখাশোনা করছেন নাসির উদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে আরও থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই অনুষ্ঠানে গান করবেন লোপমুদ্রা মিত্র। আরও গান করবেন চন্দনা মজুমদার, বাউল টুটুল, অনিমা মুক্তি ও জলের গান।

কলকাতা থেকে লোপামুদ্রা মিত্র জানান, তিনি ৪ মে সন্ধ্যায় ঢাকায় আসছেন।

গত ৭ মার্চ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লোপামুদ্রা মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT