চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারফিউ’ ভাঙায় উমর আকমলের শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলীয় শৃঙ্খলা না মানার বদনাম তার আগে থেকেই আছে। আবারো তাতে নাম উঠল উমর আকমলের। দলীয় শৃঙ্খলার ‘কারফিউ’ ভেঙে শাস্তি পেতে হচ্ছে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যানকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডের আগে গভীর রাতে হোটেলে ফেরায় ম্যাচ ফি’র ২০% জরিমানা করা হয়েছে আকমলকে। টিম ম্যানেজার তালাত আলি এ জরিমানা করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অপরাধ স্বীকার করে শান্তির বিষয়টি মেনে নিয়েছেন উমর।

শুক্রবার রাতে টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে দুবাইতে অনুষ্ঠিত আকন কনসার্টে গিয়েছিলেন উমর আকমল। তারপর আবার হোটেলে ফিরেছেন গভীর রাতে। যাতে সফর চলাকালীয় দলীয় নিয়ম ভঙ্গ হয়।

জাতীয় দলে ১০ বছরের ক্যারিয়ারে অনেকবারই জরিমানা দিয়েছেন আকমল। যার বেশিরভাগই দিয়েছেন ম্যাচের আগের রাতে বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য। ২০১৫ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন রাতে পার্টি করার কারণে। কায়েদ-ই-আজম ট্রফিতেও একই কাণ্ড ঘটিয়ে দল থেকে বাদ পড়েন।

দুই বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আকমল। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ২০১৭ থেকেই দলে অনিয়মিত তিনি। দুই বছর দলে না থাকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে ডাকায় অনেকেই অবাক হন। এই সিরিজে দলের প্রথমসারির বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয় পাকিস্তান। অজিদের কাছে ৫-০তে হোয়াইটওয়াশ হয়ে অবশ্য বিশ্রামের খেসারতও দিয়েছে তারা।

ইএসপিএন ক্রিকইনফো নিশ্চিত করে জানাচ্ছে, সিরিজের আগে নিজেদের মতভেদ দূর করতে একসঙ্গে বসেছিলেন আর্থার-আকমল। কিন্তু কোচের সঙ্গে সম্পর্ক যে স্বাভাবিক হয়েছে তার কোনো ইঙ্গিত এই সিরিজে পাওয়া যায়নি। পুরো সিরিজে ড্রেসিংরুমে এক সঙ্গে দেখা যায়নি তাদের।

Reneta

ঘটনা যাই হোক, পাকিস্তানের বিশ্বকাপ দলে হয়তো বিবেচিত হবেন আকমল। দল সিরিজ হারলেও ব্যাটে মোটামুটি রান পেয়েছেন তিনি। পাঁচ ম্যাচের অন্তত তিনটিতে ৩৫’র বেশি রান পেয়েছেন। সর্বোচ্চ ৪৮। দুটি ফিফটি হাতছাড়া করেছেন দুই ও তিন রানের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উমর আকমলপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT