বলিউডপাড়ায় বাপ-বেটার জুটির তালিকায় নিঃসন্দেহে হৃতিক আর রাকেশ রোশনকে সবার আগে রাখতে হবে। বলিউডের দাপুটে পরিচালক রাকেশের হাত ধরেই সিনেমায় এসেছিলেন হৃতিক। আর বাপ-বেটার ছবিগুলো দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। সম্প্রতি, করণ জোহরের প্রযোজনা ও পরিচালনার ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে রনবীর কাপুর আর আনুশকার অভিনয়ে মুগ্ধ তিনি। তবে কারও অভিনয়ের সাফল্যে মোটেই ভীত নন ।
সেই সাথে ২০০০ সালের দিকে হৃতিকের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে ২০১৩ সালের ‘কৃষ ৩’ সবগুলোই হিট। তাই বলে কেবল বাবার সঙ্গেই নয়। অন্য পরিচালকদের সাথে কাজ করতেও দারুণ সাবলীল হৃতিক। আর এ পর্যন্ত যতদূর এসেছেন নিজের সেই জায়গাটা নিয়ে দারুণ সন্তুষ্ট তিনি। অন্যদের সাফল্যে মোটেও ঈর্ষান্বিত নন এই তারকা।
ছবির সাফল্যের পেছনে অভিনেতা ও পরিচালকের মাঝে বোঝাপড়া ও পরিচলনার পাশাপাশি সিনেমার ব্যবসাটা তার বাবা নাকি বেশ ভালোই বোঝেন। তিনি জানেন, মানুষ কী দেখতে চায়। এছাড়া ‘কহো না প্যায়ার হ্যায়’ ছাড়াও ২০০৩ সালে ‘কাভি খুশি কাভি গম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ২০০৬ থেকে ‘কৃষ’ ছবির সিক্যুয়াল, এবং ‘কৃষ ৩’ অভিনয় করে ভক্তদের মন জুগিয়েছেন হৃতিক ।
‘যোধা আকবর’ ছবিতে মুঘল সম্রাট আকবরের ভূমিকায় দেখা গেছে হৃতিককে। ২০১০ সালে ‘গুজারিশ’ অভিনয়ের জন্য বেশ প্রশংসাই পান ‘ব্যাং ব্যাং’ সিনেমার এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস।








