চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামাল হোসেনসহ কিছু ডক্টর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: শামীম ওসমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

ড. কামাল হোসেনসহ কিছু ডক্টর বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে নানাভাবে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার দুপুরে নগরীর ইসদাইর এলাকায় এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়ামে সরকারি তোলামার কলেজ ছাত্র সংসদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শামীম ওসমান বলেন, ড. কামাল হোসেন ও নোবেল বিজয়ী এক ডক্টরসহ দেশের কিছু ডক্টরেট ডিগ্রিধারী আছেন যারা চান না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ গোটা দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন।

‘ওনার জোট করে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছেন কিছু করা য়ায় কিনা। যদিও ভোট হলে এই জোটের জামানত থাকে না। তারা শুধু দেশের ভেতরেই না, ওই ডক্টর লন্ডনে অবস্থানরত তার জামাতাকে দিয়ে বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন।’

বিএনপির রাজনীতির সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘বেগম খালেদা জিয়া ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ৯৩ জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এটা কেমন ধরনের রাজনীতি? এই রাজনীতি রাজনীতিবিদদের লজ্জা দেয়।’

তিনি দেশের যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানেই প্রতিবাদ করে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Reneta

শামীম ওসমান এ সময় বর্তমান সরকারের আমলে তার নির্বাচনী এলাকায় ৭ হাজার ৪শ’ কোটি টাকার উন্নয়নের কথা তুলে ধরে আগামীতে আবারো নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জের মানুষের জন্য আরো নতুন কিছু করার ইচ্ছার কথা জানান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন প্রাপ্তির কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সঠিক জ্ঞানের মাধ্যমে নিজেরদেকও হালনাগাদ করার তাগিদ দেন।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ্ নিজাম, সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবীব, বিভিন্ন কলেজ ছাত্র সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. কামাল হোসেননির্বাচনশামীম ওসমানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

এপ্রিল ২৫, ২০২৬

মারা গেছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসগর

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীকে হত্যায় অভিযুক্ত অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ‘৫৫ ডিগ্রি তাপমাত্রা’ পোস্টটি ভুয়া

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT