চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৬:২৪ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
কুমিল্লা, জনপদ
A A
খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামছুল আলম এ রায় দেন।

বৃহস্পতিবার সকালে বাদী ও রাষ্ট্রপক্ষের জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজের বিচারক কে এম শামছুল আলম তাৎক্ষনিক কোনো আদেশ না দিয়ে বিকেল তিনটায় রায় দেয়া হবে বলে এজলাস ত্যাগ করেন।

এর আগে বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত জামিনের শুনানি শেষে বিচারক আদালত বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামিন শুনানি মুলতবী করেছিলেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি এড. মোস্তাফিজুর রহমান লিটনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট কাইয়ূমুল হক রিংকু, এডভোকেট তাইফুর আলমসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামী করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদার জামিনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT