চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলের মিলিটারি একাডেমিতে ভয়াবহ হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুল-সামরিক একাডেমিতে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমির ভেতরে অবস্থিত মার্শাল ফাহিম সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে পাঁচ আফগান সেনা নিহত এবং আরও ১০ সেনা সদস্য আহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াইজিরি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পাঁচ হামলাকারীর মধ্যে চারজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের কাছ থেকে চারটি একে-৪৭, একটি সুইসাইড ভেস্ট এবং একটি রকেট লঞ্চার জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওই মিলিটারি একাডেমির ভেতর থেকে আক্রমণ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যেতে থাকে। বিবিসি জানিয়েছে, একাডেমিটি কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত।  সকাল থেকেই ওই একাডেমির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল।

এর আগে গত শনিবার একটি বিস্ফোরকভর্তি অ্যাম্বুলেন্স বিস্ফোরণে শতাধিক নিহত হওয়ার একদিন পরই এ হামলার ঘটনা ঘটছে।আফগানিস্তান-কাবুল-সামরিক একাডেমিতে হামলা

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) হামলার দায স্বীকার করেছে বলে সংগঠনটির নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সিতে জানানো হয়েছে।

অবশ্য আফগান মিলিটারি একাডেমি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এই মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ জন সামরিক ক্যাডেট নিহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT